,

ভিডিও ভাইরাল প্রিয়াংকার

news-image

বিনোদন ডেস্ক।। গতকাল ছিল ১৮ই জুলাই ‘দেশি গার্ল’ প্রিয়াংকা চোপড়ার ৩৭তম জন্মদিন। পুরো দিনই ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন এ নায়িকা। শুধু তাই নয়, মাধুরী দীক্ষিত, সালমান খানের মতো তারকারা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে স্বামী নিক জোনাসের সঙ্গে এই বিশেষ জন্মদিনটি কাটিয়েছেন প্রিয়াংকা। বিয়ের পর এটিই তার প্রথম জন্মদিন স্বামীর সঙ্গে। তাই বেজায় খুশি ছিলেন তিনি। এমনকি জন্মদিনে প্রিয়াংকার একটি নাচের ভিডিও ভক্তদের জন্য প্রকাশ করেন নিক। সেখানে দেখা যাচ্ছে, লাল ছোট পোশাকে উদ্দাম নাচছেন প্রিয়াংকা।

এ ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। মন্তব্য আসতে থাকে হাজার হাজার। বেশিরভাগই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াংকাকে। সঙ্গে সঙ্গে প্রশংসা করেছেন ভিডিওটিতে প্রিয়াংকার নাচের। অনেকেই বলেছেন,এমন উদ্দাম নাচ কেবল প্রিয়াংকাকেই মানায়। এত সুন্দর ভিডিওর জন্য অনেকে ধন্যবাদও জানিয়েছেন এ নায়িকাকে। প্রিয়াংকা অবশ্য ভক্তদের উদ্দেশ্যে একটি সাক্ষাৎকারে বলেন, আমার ৩৭ বছরের জীবন পরিপূর্ণ আমার ভক্তদের জন্য। তাদের জন্যই আজকের আমি। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।

সারা জীবন এভাবেই আমার পাশে থাকবেন সবাই। আর দোয়া করবেন যেন আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি। নিজের নতুন কাজ প্রসঙ্গে জন্মদিনে প্রিয়াংকা বলেন, অনেকেরই অভিযোগ আমি বলিউডে এখন কম কাজ করছি। কিন্তু সেই অভিযোগ এখন থেকে থাকবে না। কারণ আমি এরইমধ্যে কয়েকটি ছবি করার ব্যাপারে ভাবছি। তবে এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। এগুলো সবার জন্য চমক হয়েই থাকবে। আমার বিশ্বাস এসব ছবিতে অন্য এক প্রিয়াংকা চোপড়াকে আবিষ্কার করতে পারবেন সবাই।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১