,

জামালপুরে বন্যায় পাঁচজনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক।। জেলার বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে চারজন এবং সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। জেলার ইসলামপুর উপজেলার দক্ষিণ গিলাবাড়ী গ্রামের সামিউল ইসলাম মন্ডলের ছেলে মশিউর রহমান (৩০) গতকাল শুক্রবার সকালে তার ঘরের ভেতরে পানিতে ডুবে মারা গেছেন। তিনি মানসিক রোগী ছিলেন। বন্যার কারণে লাশ দাফনের জায়গা না থাকায় স্বজনরা তার লাশ নৌকায় করে ইসলামপুর পৌর শহরে নিয়ে যান।

পৌরসভার সিরাজাবাদ কবরস্থানে তার লাশ দাফন করা হয়। একই দিন সকালে বন্যার পানিতে মাছ ধরার সময় জালে আটকা পড়ে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে আবু বক্কর (৫০) নামের একজন কৃষক, গোসল করতে নেমে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি গ্রামের রাশেদ খানের ছেলে শাকিব খান (৬) এবং বকশীগঞ্জ পৌরসভার চর কাউরিয়া সীমারপাড় গ্রামের পান ব্যবসায়ী মো. সুজন মিয়া (২৫) পানিতে ডুবে মারা গেছেন।

সুজন গোসল করতে গিয়ে পাশের ইউনিয়ন মেরুরচরের ঘুঘুরা সেতু থেকে লাফ দিয়ে বন্যার পানিতে ডুবে মারা যান। এছাড়া গত বৃহস্পতিবার গভীর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিমপাড়া গ্রামে বন্যাকবলিত মজিবুর রহমান (৭০) নামের একজন বৃদ্ধ সাপের কামড়ে মারা গেছেন। রাতে ঘুমের মধ্যে তাকে সাপে কাটে। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর