,

ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার আটক করেছে ইরান

news-image

ডেস্ক রিপোর্ট।। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে একটি ব্রিটিশ পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরানের রেভ্যুলশনারি গার্ড। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে এই তথ্য। জাহাজটির নাম স্টেনা ইমপেরো। এর মালিক প্রতিষ্ঠান জানিয়েছে, জাহাজটি সৌদি আরব যাওয়ার পথে ছিলো। কিন্তু এখন এর সঙ্গে কোন যোগাযোগ হচ্ছে না। এছাড়াও জাহাজটি উত্তর দিকে ইরান অভিমুখেই যাচ্ছে।

কোম্পানিটি জানায়, জাহাজটিতে ২৩ জন ছিলেন। হরমুজ প্রণালীতে কিছু পরিচয়হীন ছোট নৌযান আর হেলিকপ্টার জাহাজটিকে ঘিরে ধরে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর আরো বিস্তারিত প্রতিবেদনের অেিপক্ষায় রয়েছে। সরকারের জরুরী কমিটি কোবরা, এই ঘটনা প্রকাশের পরই জরুরী বৈঠক ডাকে। বেশ কয়েকদিন ধরেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাজ্য উত্তেজনা চলছে। জাহাজের মালিক স্টেনা বাল্ক এবং জাহাজ ব্যবস্থাপক নর্দান মেরিন ম্যানেজমেন্ট জানিয়েছে, যুক্তরাজ্যে নিবন্ধিদ স্টেনা ইমপেরো শুক্রবার যুক্তরাজ্য সময় বেলা ৪টায় হামলার শিকার হয়। এ সময় জাহাজটি আন্তর্জাতিক পানিতে অবস্থান করছিলো।

একটি বিবৃতিতে কোম্পানিটি জানায়, ‘আমরা বর্তমানে জাহাজের সঙ্গে কোনভাবেই যোগাযোগ করতে পারছি না। জাহাজটি ইরানের দিকে যাচ্ছে। তবে আমরা এখনও কারো আহত হওয়ার কথা শুনিনি। মালিক ও ব্যভস্থাপক উভয় পক্ষের কাছে জাহাজে থাকা মানুষগুলোর নিরাপত্তাই মূলত প্রাধান্য পাচ্ছে।’

এদিকে ইরানের রেভ্যুলসনারি গার্ডের গণযোগাযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গেণমাধ্যম প্রেস টিভি বলেছে, ‘হরমোজগান বন্দর কর্তৃপক্ষ এবং সমুদ্র চলাচল কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে জাহাজটিকে আটক করা হয়েছে হরমুজ প্রণালীতে। এই জাহিাজটি আন্তর্জাতিক সমুদ্র আইনের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যর্থ হয়েছিলো।’ উৎস : বিবিসি, সিএনএন, প্রেসটিভি।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান