সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে তিস্তার ভাঙ্গনে বন্যা নিয়ন্ত্রন বাঁধের অর্ধেকাংশ বিলীন

news-image

রংপুর ব্যুরো : বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তার বাম তীরে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে বাম তীরের বন্যা নিয়ন্ত্রন ১টি বাঁধের অর্ধেকাংশ নদী গর্ভে বিলীন হয়েছে। গত বুধবার থেকে এলাকাবাসীর সহযোগীতায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন রংপুর পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা জানায় তিস্তার ভাঙ্গন ও বন্যার কবল থেকে উপজেলার কোলকোন্দ ও লক্ষ্মীটারী ইউনিয়নের কয়েকটি গ্রামসহ শেখ হাসিনা সেতুর সংযোগ সড়ক রক্ষা করার জন্য গত বছর ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা গ্রামের আতিকুলের বাড়ী সংলগ্ম এলাকায় ৮ শত মিটার বাঁধ নির্মান করেন লক্ষ্মীটারী ইউ.পি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। তাকে সহযোগীতা করেন স্থানীয় এলাকাবাসী। গত সপ্তাহের বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে তিস্তার বাম তীরে দেখা দেয় তীব্র ভাঙ্গন। ভাঙ্গনে ইতিমধ্যে ওই বাঁধটির ৩ শত মিটার নদী গর্ভে বিলীন হয়েছে। আজ শুক্রবার ভাঙ্গন স্থানে গিয়ে দেখা যায় স্থানীয় লোকজন পানি উন্নয়ন বোর্ডের দেয়া জিও ব্যাগে বালু ভর্তি করে ভাঙ্গন স্থানে ফেলে বাঁধটি রক্ষার চেষ্টা করছেন।
এ বিষয়ে লক্ষ্মীটারী ইউ.পি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, বাঁধটি রক্ষা করা না গেলে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা, লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ, চর ইচলি গ্রামসহ শেখ হাসিনা সেতু সংযোগ সড়ক ভাঙ্গন হুমকির মধ্যে পড়বে। তিনি দ্রুত বাঁধটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, বাঁধটি খুবই ঝুকির মধ্যে রয়েছে। যেকোন সময় পুরো বাঁধটি ভেঙ্গে যেতে পারে। ভাঙ্গন অংশে জরুরী ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে এলাকাবাসীর সহযোগীতায় ভাঙ্গন স্থানে প্রায় ২ হাজার ৫ শত বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক