,

আ.লীগ সরকারের সময় কেউ না খেয়ে মারা যাবে না : বাণিজ্যমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : বাণিজ্যমন্ত্রী ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ পরিকল্পনা সম্পাদক টিপু ম্নুশি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের সময় কেউ না খেয়ে মারা যাবে না । প্রত্যেক মানুষকে সরকারী ভাবে সাহায্য প্রদান করা হবে। তিনি বলেন, কৃষিতে আমরা স্বয়ং সম্পন্ন। তাই খাদ্য শস্যে আমরা স্বয়ং সম্পন্ন হয়েছি। পাশাপাশি ফলমূলেও স্বয়ং সম্পন্ন হতে হবে। এবারে চাহিদার তুলনায় ধান ও আলু বেশী উৎপাদন হয়েছে। এসব খাদ্যশস্য বিদেশে রপ্তানী করা হচ্ছে।তিনি বলেন আমাদের দেশে এবছর প্রচুর কাঁঠাল উৎপাদন হয়েছে। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি এ ফল বিদেশে রপ্তানির চিন্তাভাবনা করা হচ্ছে।

আজ শুক্রবার নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় ছয় শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল জীবন রক্ষাকারী ওষুধ ও শুকনা খাবার। এর পরে মন্ত্রী তাম্বুলপুর ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করেন।এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন ও ছাওলা ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম।

বাণিজ্য মন্ত্রী টিপু ম্ুিন্স পরে রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিন দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন । এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান