,

অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছেঃ অর্থমন্ত্রী

news-image

‘২০১৯-২০ অর্থ বছরের বাজেট হচ্ছে দেশের শ্রেষ্ঠ বাজেট। আমার স্বপ্ন ছিল এমন একটি বাজেট ঘোষণা করা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছে।’শুক্রবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান বাজেটে এমন বিষয়বস্তু সংযোজন করা হয়েছে যা শুধু এক বছরের জন্যই নয় ২০৪১ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে। বিশ্বব্যাংক কখনও সাড়ে ছয় ভাগের ওপরে আমাদের প্রবৃদ্ধি হবে বলত না।এবার বিশ্বব্যাংক নিজেই বলছে, আমাদের সাত ভাগের ওপরে প্রবৃদ্ধি হবে। এবারের বাজেটের মাধ্যমে দেশের জনগণের কথা বলার চেষ্টা করেছি। সব ধরনের মানুষের চাওয়া-পাওয়ার বিষয়গুলো বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমএ করিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, ইলিয়াস মিয়া, আবদুল হাই বাবলু, কামাল উদ্দিন, মাসুম হামিদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর