,

বাংলাদেশ যেনো কোথায়? ট্রাম্পের প্রশ্ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক| মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে তার অফিসে গিয়েছিলেন রোহিঙ্গাদের এক প্রতিনিধি এবং শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নাদিয়া মুরাদ।এই কথোপকথনের একপর্যায়ে রোহিঙ্গাদের প্রতিনিধি ট্রাম্পকে বলেন, বাংলাদেশে আশ্রিত শরণার্থীরা যত দ্রুত সম্ভব নিজেদের দেশে ফিরতে চায়। এক্ষেত্রে আপনি কিভাবে আমাদের সাহায্য করবেন আপনি?

এসময় উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে ট্রাম্প প্রশ্ন করেন, বাংলাদেশ যেন কোথায়?বুধবারের এই কথোপকথনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রশ্নটি উপস্থিত সকলের পাশাপাশি সারা বিশ্বকে অবাক করেছে বলে উল্লেখ করা হয়েছে ভারতের সংবাদপত্র আনন্দবাজারের এক প্রতিবেদনে।

তবে তাৎক্ষণিক বিষয়টি সামলে নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা। তিনি জানান, মিয়ানমারের পাশের দেশটিই বাংলাদেশ।এরপর আইএস জঙ্গিদের হাত থেকে পালিয়ে আসা নাদিয়া মুরাদ ইরাকের ইয়াজিদি নারীদের সমস্যার কথাই বলছিলেন ট্রাম্পকে। এসময় ট্রাম্প বলেন, আপনি নোবেল পেয়েছিলেন না? সত্যিই অসাধারণ। কিন্তু আপনি কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন বলুন তো?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন প্রশ্নে বেশ অস্বস্তিতে পড়েন নাদিয়া। তিনি একটু থেমে তার নোবেল পাওয়ার ব্যাখ্যা দেন। পাশাপাশি তিনি ট্রাম্পের কাছে ইয়াজিদি নারীদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর