,

ছি’নতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতাকে গণ’ধোলাই

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি| অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নবীনূর রহমানকে গ’ণধো’লাই দিয়েছে বি’ক্ষুব্ধ এলাকাবাসী। আজ শুক্রবার সকালে উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

নবীনূর রহমান কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। ছি’নতাইয়ের ঘটনায় তার দুই সহযোগী শাহাদাৎ আলী ও সারওয়ার পলাতক রয়েছেন। তাদের বাবার নাম শাহজাহান আলী ও কালাম। তারা নাধড়া ও পীরাটন টোকনা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার ভোর রাত ৪টার দিকে রাণীনগর তেরিচক গ্রাম থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা কৃষ্ণচন্দ্রপুর বাজারের পৌঁছে। এসময় নবীনূর, শাহাদাৎ আলী ও সারওয়ার অটোচালক বিপ্লব আলীকে ভয়-ভীতি দেখিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেন।বিপ্লব চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় বিপ্লবের মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যান নবীনূর রহমান।

সকাল হতেই নবীনূরকে স্থানীয়রা আ’টক করে। পরে স্থানীয় আওয়ামী লীগ ও অটোরিকশা সমিতির নেতাদের খবর দেন তারা। নেতারা সেখানে এলে তাদের উপস্থিতিতেই গামছা দিয়ে হাত বেঁধে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নবীনূর রহমানকে গ’ণধো’লাই দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগ ও অটো সমিতির নেতারা বিষয়টি মিমাংসা করে দেন।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা অটো সমিতির সহ-সভাপতি সৈবুর রহমান, চককীর্ত্তি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈফ জামান আনন্দর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না এবং খোঁজ নিয়ে পরে প্রতিক্রিয়া জানানো হবে বলে তিনি জানান। সূত্রঃ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর