,

সন্ধ্যার ‘সর্বনাশে’ বাংলাদেশ দলে দুই পরিবর্তন

news-image

‘সুস্থ আছি’ বলে যাওয়ার পর ইনজুরিতে পড়েন মাশরাফী বিন মোর্ত্তজা। নেওয়া হল ফরহাদ রেজাকে। কিছুক্ষণ পর শোনা গেল খেলতে পারবেন না মোহাম্মদ সাইফউদ্দিনও। এবারও কারণ সেই সর্বনাশের ইনজুরি। ডাক পেলেন তাসকিন আহমেদ।শুক্রবার রাতে বিসিবি থেকে এমন পরিবর্তনের খবর এসেছে ‘হঠাৎ বৃষ্টির’ মতো। কারণ বিকেলের সংবাদ সম্মেলন পর্যন্ত ‘সব ঠিক আছে’ বলে জানতেন সাংবাদিকেরা।

এদিন রাত দশটার কিছুক্ষণ আগে মেইলে পাঠানো বিবৃতির মাধ্যমে তামিম ইকবালকে অধিনায়ক করার কথা জানানো হয়। তার কিছুক্ষণ আগে প্রধান নির্বাচক মিনহাজুল জানান ফরহাদ রেজার দলে ঢোকার খবর।সবার শেষে এসেছে তাসকিনের খবর। আরেক পেসার সাইফউদ্দিন পিঠের ইনজুরিতে পড়ায় প্রায় দুই বছর বাদে ওয়ানডে দলে ফিরলেন এই তরুণ।

আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। শনিবার (২০ জুলাই) দেশ ছাড়বেন টাইগাররা। তার আগে শুক্রবার সংবাদ সম্মেলনের পর অনুশীলনে নামেন মাশরাফীরা।অনুশীলনে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফী। বোলিং অসমাপ্ত রেখে ফিজিওর সঙ্গে চলে যান ড্রেসিংরুমে।

পরে বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘সে সিরিজ থেকে ছিটকে পড়েছে। অন্তত তিন সপ্তাহ লাগবে চোট থেকে সেরে উঠতে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর