সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ইনজুরি, শেষ সফরেও যাওয়া হচ্ছে না মাশরাফির

news-image

বিশ্বকাপটা ভালো কাটেনি। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই খেলেছেন। তবে শ্রীলঙ্কা সফরের আগের দিন আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে সবাইকে আশার বাণী শোনালেন মাশরাফি বিন মর্তুজা। বললেন, ‘দুইদিন অনুশীলন করেছি। এখন বেশ ভালো আছি।’

মাশরাফিকে দেখেও মনে হচ্ছিল, তিনি সুস্থ হয়ে উঠেছেন। বেশ প্রাণবন্ত, সতেজ লাগছিল। কিন্তু বিকেলে সংবাদ সম্মেলন করে সন্ধ্যায় অনুশীলনে ফেরার পরই বড় দুঃসংবাদ আসলো। বোলিং অনুশীলন করতে গিয়েই আবারও চোটে পড়লেন, সেই হ্যামস্ট্রিংয়ে। কোচ খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন, শেরে বাংলার সেন্ট্রাল নেটের নেটে বোলিং করতে গিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে মাশরাফির।

সূত্রের খবর, শ্রীলঙ্কাতেও যাওয়া হচ্ছে না মাশরাফির। এর আগে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এটা (অবসর) নিয়ে এখন চিন্তা করছি না। ওখানে (শ্রীলঙ্কায়) খেলতে যাচ্ছি এটাই চিন্তা করছি। তবে আমি বলবো এটাই শেষ বিদেশ সফর। এরপর বেশি ওয়ানডে ম্যাচ নাই। খেলে আসার পর চিন্তা করবো। এটা আপনাদের কাছে নিউজ কিন্তু আমার কাছে চিন্তা করার বিষয়।’

শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে টাইগাররা। তবে সিরিজ শুরুর আগে ২৩ জুলাই কলম্বোয় একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগার বাহিনী। ২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবেন ক্রিকেটাররা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক