মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে প্রেমিকের সঙ্গে স্ত্রী, হাতেনাতে ধরার পর বিয়ে দেওয়ালেন স্বামী

news-image

কথায় বলে কাউকে মন থেকে ভালবাসলে তাকে আটকে রাখতে নেই। তার ভালো লাগাকেই প্রাধান্য দিতে হয়। এবার যেন সে কথাটির অকাট্ট প্রমাণ দিলেন একজন স্বামী। নিজের স্ত্রীকে তুলে দিলেন তার ভালোবাসার মানুষের হাতে। শুধু তাই নয়, বিয়েও দিলেন দাঁড়িয়ে থেকে। এমনটা করেছেন ভারতের প্রান্তিক মহন্ত নামে এক ব্যক্তি।গতকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে এমন কাণ্ড করেন। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানা গেছে, পেশায় গাড়িচালক প্রান্তিক মহন্ত বিয়ে করেন বেশ কয়েকবছর আগে। তার স্ত্রীর নাম সমাপ্তি। তাদের সংসারে দুই সন্তানও রয়েছে। এরই মধ্যে স্ত্রী জড়িয়ে পড়ের পরকীয়ায়। ফেসবুকে গৌতম সরকার নামে এক পুলিশকর্মীর সঙ্গে আলাপ হয় তার স্ত্রীর। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। গঙ্গারামপুরে সমাপ্তির সঙ্গে নিয়মিত দেখাও করেন গৌতম।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ি ছিলেন না প্রান্তিক। সেই সময়ে প্রেমিকার সঙ্গে তার বাড়িতেই দেখা করতে আসেন গৌতম। প্রতিবেশীদের সন্দেহ হলে বাইরে থেকে ঘরের দরজায় তালা মেরে দেন। খবর পেয়ে তড়িঘড়ি হাজির হন প্রান্তিক। বিন্দুমাত্র রাগ না দেখিয়ে ঠাণ্ডা মাথায় স্ত্রীর সঙ্গে বিষয়টি আলোচনা করেন তিনি। তাদের দুই সন্তানের দায়িত্বভার নিয়েও কথা হয় প্রান্তিক-সমাপ্তির।

এ সময় প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন প্রান্তিক। তাতে সম্মতি জানান প্রতিবেশিরাও। প্রেমিককে বিয়ে করতে রাজি হয়ে যান সমাপ্তিও। বিয়েতে অমত ছিল না গৌতমের। এরপর পুলিশের গাড়িতে বসেই বিয়ে হয় সমাপ্তি ও গৌতমের। নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রী ও তার প্রেমিকের বিয়ে দিলেন প্রান্তিক মহন্ত। এমন অভিনব কাণ্ড দেখতে ভিড় জমান এলাকাবাসী।প্রান্তিক বলেন, ‘দুই ছেলের ভবিষ্যতের কথা ভেবেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’ সূত্রঃ জি নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক