,

আফগানদের কাছে দশ উইকেটে হারল মিথুন-সাব্বিররা

news-image

স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের কাছে দশ উইকেটে হারল মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।শুক্রবার (১৯ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশের দেয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারে বিনা উইকেটে জয় তুলে নেয় সফরকারীরা।

আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজ সেঞ্চুরি করেছেন। ১০৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ৮৬ রান করে অপরাজিত থাকেন আরেক ওপেনার ইব্রাহীম জাদরান। বাংলাদেশের আটজন বোলার বল করেও একটি উইকেটও নিতে পারেননি।টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২০১ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন আফিফ হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন ফরহাদ রেজা। ওপেনার ইমরুল কায়েস করেন ২৮ রান।

আফগান বোলারদের মধ্যে নাভিন-উল-হক ২টি, করিম জানাত ২টি, ফজল নিয়াজাই ১টি, শরফুদ্দীন আশরাফ ১টি ও কায়েস আহমেদ ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন আফগানিস্তানের রহমতউল্লাহ গুরবাজ।এই ম্যাচের একাদশে যারা ছিলেন তাদের সবারই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ডাক পাওয়া মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন এই ম্যাচে খেলেছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২১ জুলাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর