মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘খেলা ছাড়া’ আপনাদের কাছে একটা নিউজ, আমার কাছে অনেক কিছু : মাশরাফী

news-image

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে শুক্রবার (১৯ জুলাই) বিসিবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নিজের অবসরসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। শ্রীলঙ্কায় শেষবারের মতো সফরে যাচ্ছেন বলেও তিনি জানিয়েছেন।

মাশরাফী বলেন, এটা (অবসর) যে যার মতো করে চিন্তা করে। আমার কথা যদি বলেন, তাহলে আমি এটা নিয়ে এখনো চিন্তা করিনি; খেলতে যাচ্ছি। ওইখানের (শ্রীলঙ্কার) খেলা নিয়ে চিন্তা করছি। এরপরে তো অনেক দিন খেলাও নাই, সেটাও সত্যি কথা। তো সেরকম কিছু হলে অবশ্যই চিন্তা করবো। আর আপনাদের কাছে এটা (অবসর) একটা নিউজ, আমার কাছে হয়তো বা ওটা না। আমার কাছে অনেক কিছু। আমার কাছে খেলাটা ছাড়া অনেক কিছু, বড় একটা ব্যাপার। আর তাই অবশ্যই আমাকে একটু সময় নিয়ে চিন্তা করতে হবে।

তিনি বলেন, শ্রীলঙ্কা শেষ সফর এটা বলতে পারি। যেহেতু এরমধ্যে আর খেলা নাই। শ্রীলঙ্কায় অবশ্যই শেষবারের মতো যাচ্ছি, বিশ্বকাপের মতো বলছি। আসার পরে হয়তো সময় পাবো। সময় নিয়ে চিন্তা করবো। যেটা বললাম আপনাদের কাছে হয়তো লেখালেখি করলেই শেষ, আমার কাছে ওটা না। তো দেখা যাক।

বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে নড়াইল এক্সপ্রেস বলেন, সত্যি করে বলতে আমি আপসেট। ভীষণ আপসেট। অনেকেই হয়তো বলবেন, এটা নিয়ে মন খারাপ না করতে, মাথা থেকে ঝেড়ে ফেলতে। তবে যদি বলি মন খারাপ হয়নি, এটাই হবে লজ্জার কথা। অবশ্যই মন খারাপ হয়েছে। আমার দুইটি দায়িত্ব ছিল, অধিনায়ক আর পারফরমার হিসেবে। পারফরমার হিসেবে কিছুই করতে পারিনি।নিজের ফিটনেস প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকাপের পর দুইদিন অনুশীলন করেছি। তেমন কোনো ব্যথা হয়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক