,

কাভার্ডভ্যান চাপায় নি’হত সার্জেন্ট কিবরিয়ার বাসায় চুরি

news-image

যমুনা গ্রুপের কাভার্ডভ্যান চাপায় নি’হত ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার বরিশাল নগরীর মুন্সীগ্রেজ সংলগ্ন ভাড়া বাসায় চুরি হয়েছে। শুক্রবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, নগরীর মুন্সীগ্রেজ সংলগ্ন তালুকদার ভিলা নামের একটি ভবনের তিন তলার একটি ফ্ল্যাটে স্ত্রী সার্জেন্ট মৌসুমী আক্তার ও দুই বছরের ছেলে সন্তান ওহিকে নিয়ে ভাড়া থাকতেন সার্জেন্ট গোলাম কিবরিয়া। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্নকাঠি জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় কাভার্ডভ্যান চাপায় গোলাম কিবরিয়া গুরুতর আহত হন। পর দিন মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মঙ্গলবার থেকেই সার্জেন্ট গোলাম কিবরিয়ার ভাড়া ফ্লাটটি তালাবদ্ধ ছিল। আজ বেলা ২টার পর ওই ফ্লাটের তালা ভাঙা দেখে অন্য ফ্লাটের বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ সদস্যরা ওই ফ্লাটে গিয়ে দেখতে পান দরজার তালা ভাঙা। পুলিশ সদস্যরা ফ্ল্যাটের ভেতরে ঢুকে দেখতে পান মালামাল ছড়ানো ছিটানো। কাঠের আলমিরার তালা ভাঙা।

ওসি মো. নুরুল ইসলাম জানান, সার্জেন্ট কিবরিয়ার স্ত্রী মৌসুমী আক্তার বর্তমানে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীর শ্বশুর বাড়ি রয়েছেন। তাকে খবর দেয়া হয়েছে। তিনি আসলে বলা যাবে কি কি চুরি হয়েছে। এছাড়া ভবনটির আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। চোর শনাক্ত ও আটকে সব ধরনের চেষ্টা করছে পুলিশ।

সার্জেন্ট গোলাম কিবরিয়ার চাচাতো ভাই জাফর সরদার জানান, বরিশালের ভাড়া ফ্ল্যাট বাসায় চুরির খবর শুনে গোলাম কিবরিয়ার স্ত্রী মৌসুমী আক্তার ও অন্য স্বজনরা বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর