,

স্বামীকে নিয়ে খাজা বাবার দরবারে নুসরাত

news-image

বিনোদন ডেস্কঃ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তুমুল প্রতিযোগিতার মধ্যেও সিনেমায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মজবুত করে নিয়েছেন নিজের অবস্থান। শুধু তাই নয়, নুসরাত বাজিমাত করেছেন ভারতের লোকসভা নির্বাচনেও। মমতা ব্যানার্জির দলের হয়ে পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা আসন থেকে তিনি এবারে সাংসদ নির্বাচিত হয়েছেন।

তবে সবকিছু ছাপিয়ে নুসরাতকে কিছুদিন সমালোচনা চলছে কেন তিনি মাথায় সিঁদুর পরেন। মুসলিম ঘরের মেয়ে হয়েও কেন তিনি হিন্দু রীতিতে অমুসলিমকে বিয়ে করেছেন, হিন্দু নারীদের মতো সিঁদুর পরেন সেই প্রশ্ন উঠছে বারবার। নুসরাত জানান, এসব কথা গায়ে মাখেন না তিনি।

এবার আলোচনার বিষয়টি নতুন। সম্প্রতি স্বামী নিখিল জৈন সঙ্গে নিয়ে খাজা হজরত নিজামুদ্দিনের দরগা শরীফে গেলেন নুসরাত। আর সেই দরগা থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিখিল লিখেছেন- ‘ভগবান সর্বত্র। তুমি কোথায় তাকে খুঁজে পাবে তা নির্ভর করছে তোমার উপর। আমি তোমার মধ্যেই আমার ভগবানকে খুঁজে পেয়েছি।’

গত মাসেই তুরস্কের বোদরুমে সেরে এসেছেন স্বপ্নের বিয়ে। শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিন জৈনের ঘরণী তিনি। কলকাতার আইটিসি রয়্যালে হয়েছে গ্র্যান্ড রিসেপশন। সেখানে উপস্থিত ছিলেন সিনে দুনিয়া থেকে রাজনৈতিক জগতের প্রতিনিধিরা। এরই মধ্যে নুসরাত শপথ নিয়েছেন সংসদে। বক্তব্যও রেখেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর