,

জিম্বাবুয়েকে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের ক্রিকেট দলকে আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার লন্ডনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এক বার্ষিক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আইসিসি তাদের অফিসিয়াল ওযেবসাইটে জানিয়েছে, স্বাধীন ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য একটি প্রক্রিয়া প্রদানে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে। এমনকি তা নিশ্চিত করার জন্য সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

শুধু বহিষ্কারই নয়, বন্ধ করে দেওয়া হয়েছে আর্থিক সহযোগিতাও। এমনকি আইসিসির কোনো ইভেন্টে অংশগ্রহণও করতে পারবে না দলটি। ফলে অক্টোবরে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার নিয়েও বিপদে পড়েছে জিম্বাবুয়ে।

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘আমরা জিম্বাবুয়ের সদস্য পদ বাতিল করার সিদ্ধান্তটি হালকাভাবে নিচ্ছি না। আমরা চাই আমাদের খেলাধুলাকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে।’

তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়েতে যা ঘটেছে তা আইসিসির সংবিধানের মারাত্মক লঙ্ঘন এবং আমরা এটি নিয়মিত করতে অনুমতি দিতে পারব না। আইসিসি চায় জিম্বাবুয়ে নিয়মিত ক্রিকেট খেলুক আইসিসির নিয়ম মেনে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর