সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামগড়ে বাবার বিরুদ্ধে মেয়েকে ধ’র্ষণের অভিযোগ, সহযোগিতা করত মা

news-image

নিউজ ডেস্ক।। খাগড়াছড়ির রামগড়ে ৮ম শ্রেণীর এক মাদরাসার ছাত্রী তার পিতার বিরুদ্ধে ধ’র্ষণের অভিযোগ করেছে। আর মেয়েকে ধ’র্ষণ করতে স্বামীকে সহযোগিতা করত মেয়েটির মা। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত এভাবেই মেয়েটি পুলিশের কাছে পিতার হাতে যৌ’ন নির্যাতনের মর্মস্পর্শী অভিযোগ জানাচ্ছিল। এ ঘটনার পর তার বাবা গা ঢাকা দিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার খাগড়াবিলের নোয়াপাড়া গ্রামে।

মাদ্রাসা ছাত্রী অভিযোগ করে বলে, তার দিনমজুর পিতা আবুল কাশেম(৪৩) গত ২ জুলাই রাতে জোরপূর্বক প্রথমবার তাকে ধ’র্ষণ করে। ঐদিন গভীর রাতে তার শোয়ার ঘরে এসে ধ’র্ষণ করতে চাইলে সে তার বাবার হাত পা ধরে ক্ষমা চায়। অনেক কাকুতি-মিনতি করলেও ধ’র্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি অসহায় মেয়েটি। জোরপূর্বক ধ’র্ষণ করা হয় তাকে। একইভাবে আরো ২-৩ রাত ধর্ষণের শিকার হয় সে।

সর্বশেষ গত ১২ জুলাই গভীর রাতে তার শোয়ার ঘরে ধ’র্ষণ করতে গেলে সে তার বাবাকে বলে কাল মাদরাসায় আমার কোরআন মজিদ পরীক্ষা। আমার সাথে খারাপ কাজ করবেন না। আমার সাথে এভাবে খারাপ কাজ না করে বিষ খাইয়ে আমাকে মেরে ফেলেন। তারপরও শেষ রক্ষা হয়নি মেয়েটির। বাবার হাতে আবারো ধ’র্ষণের শিকার হয় সে। আর ধ’র্ষণের কথা প্রকাশ করলে গলাটিপে হত্যা করে লাশ বস্তায়ভরে মাটিতে পুঁতে ফেলার ভয়ভীতি দেখায় তার বাবা।

মেয়েটি জানায়, বাড়িতে একটি ঘরে তার মা-বাবা থাকে, আর পাশের ঘরে সে তার ছোট ভাইবোনদের নিয়ে থাকে। গভীর রাতে ওদের কক্ষে এসে তার বাবা তাকে ধ’র্ষণ করতো।

মেয়েটি আরো জানায়, তার মাও এ ঘটনা জানে। ধর্ষণের কাজে মাও তার বাবাকে সাহায্য করতো। সে চিৎকার চেঁচামেচি করতে চাইলে মা তার মুখ চেপে ধরত। ১২ জুলাই সর্বশেষ ধ’র্ষণের শিকার হওয়ার পরের দিন ঘটনাটি তার দাদীকে বলে। কিন্তু দাদীর কাছ থেকে সাড়া না পেয়ে ১৪ জুলাই তার চাচা ওমর ফারুককে জানায়।

স্থানীয় ইউপি মেম্বার আব্দুল হান্নান বলেন, বৃহস্পতিবার মেয়েটির চাচা ওমর ফারুক ঘটনাটি সমাজের সভাপতি কামাল উদ্দিনকে জানালে তারা সবাই জানতে পারেন। ঘটনাটি শুনার পর গ্রামের মুরুব্বিদের উপস্থিতিতে মেয়ের মুখে অভিযোগটি শুনেন তারা। মেয়ের মাও অভিযোগের সত্যতা স্বীকার করেন তাদের কাছে। পরে সমাজের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মেয়ে ও তার মাকে থানায় নিয়ে আসেন। ঘটনাটি প্রকাশ হওয়ার খবর পেয়ে ঐ নরপশু আবুল কাশেম গা ঢাকা দেয়।

ওসি (তদন্ত) মো. মনির হোসেন বলেন, ভিকটিম ও তার মাকে আলাদাভাবে এবং সামনা-সামনি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভিকটিম একাধিকবার তার পিতার হাতে ধ’র্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছে। তিনি আরো বলেন, ধ’র্ষক পিতাকে গ্রেফতার এবং মামলা রুজুর প্রস্তুতি চলছে। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক