,

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পর এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যোগ দিতে লাহোরে যাওয়ার সময় আব্বাসিকে গ্রেফতার করা হয়।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন ও জিয়ো নিউজ জানায়, বৃহস্পতিবার পিএমএল-এন এর প্রেসিডেন্ট শাহবাজ শরীফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দিতে লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন আব্বাসি।

এ সময় অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোর (এনএবি) ১২ সদস্যের একটি দল শহীদ খাকান আব্বাসিকে আটক করে। আটকের পর তাকে লাহোরের এনএবি হাজতে হস্তান্তর করা হয়েছে।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী পিএমএল-এন প্রধান নওয়াজ শরীফকে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণার পর এ পদে আসীন হয়েছিলেন শহীদ খাকান আব্বাসি।

২০১৭-১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে কয়েকশ বিলিয়ন ডলারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে আব্বাসির বিরুদ্ধে।

এ মামলায় এনএবি বৃহস্পতিবার আব্বাসিকে ডেকে পাঠিয়েছিল।কিন্তু তিনি এই তলবে হাজিরা দেননি। পরে তাকে গ্রেফতার করা হয়। তবে আব্বাসির পক্ষ থেকে পর্যাপ্ত সময় না দেয়ার অভিযোগ করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পর দেশের উচ্চ পর্যায়ের তৃতীয় রাজনীতিবিদ হিসেবে এখন গ্রেফতার হলেন শহীদ খাকান আব্বাসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর