,

বদলে গেল দৌলতদিয়া পতি’তাপ’ল্লীর নাম

news-image

দেশের সর্ববৃহৎ পতি*তাপল্লী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৫নং ওয়ার্ডে। যেটি দৌলতদিয়া পতি*তাপল্লী বা যৌ*নপল্লী নামে অত্যধিক পরিচিত।পতি*তাপল্লীর বাসিন্দারা মনে করেন, যৌ*নকর্ম একটি পেশা এবং এখানকার নারীরা এই পেশা ছেড়ে অন্য কিছু করতে চান না। এখানকার নারীরা তাদের অধিকারের জন্য লড়াই করেছেন।

কারণ যৌ*নকর্মী হলেও তারা মানুষ। পতি*তা কিংবা যৌ*নকর্মী হিসেবে এই পল্লীর বাসিন্দারা পরিচয় দিতে নারাজ। তবে তাদের জাতীয় পরিচয়পত্রে গ্রামের ঠিকানার স্থানে উত্তর দৌলতদিয়া পতি*তালয় উল্লেখ করা হয়।তাই দীর্ঘদিন ধরে এই নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে পল্লীর বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে ১৫ জুলাই দৌলতদিয়া পতি*তালয়ের নাম পরিবর্তন করে দৌলতদিয়া বাজার পূর্বপাড়া নামকরণ করেছেন নির্বাচন কমিশন।

দীর্ঘদিন পর হলেও পতি*তালয়ের নতুন নামকরণ হওয়ায় খুশি এই পল্লীর বাসিন্দারা। জানা যায়, দৌলতদিয়া পতি*তালয়ে সব মিলে প্রায় সাড়ে পাঁচ হাজার বাসিন্দা রয়েছে। যার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ১ হাজার ৩০৮ জন।গ্রামের নামের কারণে সন্তানকে ভালো স্কুল বা ভালো কোনো পরিবেশে দিতে পারতেন না এখানের বাসিন্দারা। নানাভাবে বিড়ম্বনার শিকার হতেন অভিভাবকরা। এখন পল্লীর নাম পরিবর্তনের মাধ্যমে তাদের আর বিড়ম্বনায় পড়তে হবে না।

দীর্ঘদিন ধরে দেশের সর্ববৃহৎ যৌ*নপল্লী দৌলতদিয়া পতি*তালয়ের বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্রের ঠিকানায় গ্রামের নামের স্থানে ‘দৌলতদিয়া পতিতালয়’ নাম ব্যবহার করতে হয়েছে। অবশেষে ৪৭ বছর পর সেই কলঙ্ক মুছে সামাজিক স্বীকৃতি পেল তারা।জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ০০৭২ কোডের ভোটার এলাকার নাম পরিবর্তন বিষয়ক একটি চিঠি পেয়েছি আমরা।

সেখানে দৌলতদিয়া ইউনিয়নের ভোটার কোড ০০৭২ অপরিবর্তিত রেখে ‘পতি*তালয়ের’ (উত্তর দৌলতদিয়া) স্থলে ‘দৌলতদিয়া বাজার পূর্বপাড়া’ নামকরণ করা হয়েছে। এখন থেকে এ নাম ব্যবহার হবে।পতি*তালয়ের বাসিন্দারা জানান, তারা কেউ পতি*তা হয়ে জন্ম নেননি। ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে এখানে এসেছেন। কিন্তু গ্রামের নামের কারণে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হন তারা।

গ্রামের নামের কারণে সন্তানদের ভালো কোনো স্কুলে বা অনুষ্ঠানে পাঠাতে পারেন না তারা। এখন গ্রামের নাম পরিবর্তন হওয়ায় তারা অনেক খুশি। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা