,

শিক্ষিকাদের দিয়ে শরীর টেপান পিটিআই সুপার!

news-image

যশোর পিটিআইএর সুপারিনটেনডেন্ট হাসানারুল ফেরদৌসের অনিয়ম-অ’ত্যাচার থেকে মুক্তি চেয়ে আজ বুধবার যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পিটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিটিআইয়ের ইনস্ট্রাক্টর মাহবুর আলম। এ সময় উপস্থিত ছিলেন ইনস্ট্রাক্টর আবু তালেব, ইনস্ট্রাক্টর আবু বকর সিদ্দিক।

লিখিত বক্তব্যে তারা জানান, হাসানারুল ফেরদৌস সুপারিনটেনডেন্ট হিসেবে যোগদানের পর থেকে পিটিআইতে নিজের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কর্মকর্তা, কর্মচারী, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে অতিমাত্রায় দুর্ব্যবহার ও অশালীন আচরণ করেন। তিনি নারী প্রশিক্ষণার্থীদের দিয়ে শরীর ম্যাসেজ করিয়ে নেন। মহিলা ইনস্ট্রাক্টরদের সাথে অশালীন আচরণ ও মানসিক অত্যাচার করেন।

স্টাফদের সর্বদা অকথ্য ও অ’শ্লীল ভাষায় গা’লমন্দ করেন এবং মানসিক চাপে রাখেন। আইসিটি ট্রেনিং এর সাপোর্ট সার্ভিসের অর্থ আত্মসাৎকারী সুপারিনটেনডেন্ট সহকর্মীদের সাথে প্রতিহিংসাপরায়ণ আচরণ করেন। কথায় কথায় নিজের ডান হাত সম্প্রসারিত করে ‘আমার হাত এর চেয়েও লম্বা’ বলে তিনি নিজের শ্রেষ্ঠত্ব জাহির করেন। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে অফিস সহকারী তিনজনকে বদলি করেছেন, যার কারণে অফিস সহকারী ছাড়াই চলছে পিটিআই অফিস। এ ছাড়া তার অপকর্ম ঢাকার জন্য চারজন ইনস্ট্রাক্টরকে দুর্গম এলাকায় বদলি করেছেন।

সুপারিনটেনডেন্টের এমন সব অস্বাভাবিক কার্যক্রমে পিটিআইয়ের কার্যক্রম স্থবির হয়ে বর্তমান সরকারের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা এমন কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা