,

জীবীত স্বামীকে মৃ’ত দেখিয়ে বিধবা ভাতা নিচ্ছেন নারী কাউন্সিলর

news-image

সচ্ছল ও স্বামী থাকারও সত্ত্বেও বিধবা ভাতা তোলেন বলে অভিযোগ পাওয়া গেছে নাটোরের বনপাড়া পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শরিফুন্নেসা শিরিনের (৪০) বিরুদ্ধে। গত পাঁচ বছর ধরে তিনি বিধবা ভাতা উত্তোলন করেছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি এ অভিযোগ করেন।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন সচ্ছল ও সধবা হওয়ার সত্ত্বেও গত পাঁচ বছর ধরে বিধবা ভাতা ভোগ করছেন। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের ভাতাভোগী তয়জান বেগম মা’রা যাওয়ার পর নাম পরিবর্তন করে শরিফুন্নেসা শিরিন ২০১৪ সালের ১ জুলাই থেকে নিয়মিত ভাতা তুলেছেন। তার ভাতা বই নম্বর- ৭৫/১ এবং হিসাব নম্বর- ০০২১৩৩০৬২।

এসময় সভায় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য ইউএনও মো. আনোয়ার পারভেজকে নির্দেশ দেন।এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম বলেছেন, কার্ডটি আমি যোগদানের আগে ইস্যু করা হয়েছে। আমার জানা না থাকায় এমনটা হয়েছে। এখন থেকে তার নামে আর কোনো ভাতা বরাদ্দ দেওয়া হবে না।

সভায় বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। অগোচরে এমন ঘটনা ঘটে থাকতে পারে। পৌরসভার পরবর্তী মাসিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজ বলেছেন, ভাতার কার্ডটি বাতিলসহ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কথা বলার জন্য কাউন্সিলর শরিফুন্নেসা শিরিনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা