সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে না করেই ছেলের বাবা হলেন অভিনেতা অর্জুন রামপাল

news-image

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার তৃতীয় বারের জন্য বাবা হলেন বলি অভিনেতা অর্জুন রামপাল। পুত্র সন্তানের জন্ম দিলেন তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা। পরিচালক তথা প্রযোজক জে পি দত্তর মেয়ে নিধি প্রথম সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।বুধবার মুম্বাইয়ের হিন্দুজা হাসাপাতালে ভর্তি করা হয় গ্যাব্রিয়েলাকে। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অর্জুন এবং মেহেরের দুই মেয়ে মাহিকা এবং মায়রা।

গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে আগে মেহেরের সঙ্গে ২০ বছরের দাম্পত্য সম্পর্কে ছিলেন অর্জুন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ২৫ জুলাই, ২০১৮-এ সেপারেশনের কথা ঘোষণা করেন অর্জুন-মেহের। কিন্তু এখনও তাঁদের আইনত বিচ্ছেদ হয়নি।কিন্তু গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁর এই সম্পর্ক মেয়েরা মেনে নিয়েছে বলেই দাবি করেছেন অর্জুন। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমার দুই মেয়ের গ্যাব্রিয়েলাকে পরিবারের সদস্য হিসেবে মেনে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমি খুব খুশি, কোনও প্রশ্ন ছাড়াই ওরা গ্যাব্রিয়েলাকে মেনে নিয়েছে।’’

শোনা যায়,২০১৭-এ আইপিএলের সময় অর্জুনের সঙ্গে আলাপ হয়েছিল গ্যাব্রিয়েলার। আইপিএলের একটি দলের বিজ্ঞাপনী মুখ ছিলেন গ্যাব্রিয়েলা। সেই দলেরই অতিথি আপ্যায়নের দায়িত্ব ছিল অর্জুনের সংস্থার ওপর। তখনই এক বন্ধুর মাধ্যমে তাঁদের আলাপ বলে জানিয়েছেন অর্জুন। সেই আলাপ ঘনিষ্ঠতায় গড়ায়। সন্তান জন্মানোর পর এ বার বিয়ে করতে পারেন এই জুটি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক