,

জামাই-শাশুড়ির প্রেম, নিজের জীবন দিলেন শ্বশুর!

news-image

ঝিনাইদহের কালীগঞ্জে জামাই-শাশুড়ির প্রেমের কারণে শ্বশুর আ*ত্মহ*ত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে কী*টনাশক পান করে আ*ত্মহ*ত্যা করেন আসাদুল ইসলাম (৪০) নামের ওই ব্যক্তি। তিনি উপজেলার মহেশ্বরচাদা গ্রামের সবের আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত জামাতা বিল্লাল হোসেন (২০) ও শাশুড়ি সুফিয়া খাতুনকে আটকে রেখেছে।

প্রতিবেশীরা জানান, আসাদুল ইসলামের নিজের মেয়ের স্বামী পার্শ্ববর্তী শালিখা গ্রামের বিল্লাল হোসেনের সাথে তার (আসাদুল) স্ত্রী সুফিয়া খাতুনের প্রেমের সম্পর্ক চলছিল- এমন বিষয় নিয়ে আসাদুল ও সুফিয়ার মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ নিয়ে তাদের ঝগড়া লেগেই থাকতো। বুধবার দুপুরে আসাদুল ও সুফিয়ার মধ্যে আবারো কথা কাটাকাটি হয়। এর পর আসাদুল ইসলাম পার্শ্ববর্তী মাঠে গিয়ে কীটনাশক পান করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

মহেশ্বরচাদা গ্রামের ইউপি সদস্য আব্দুল গনি জানান, ‘গ্রামবাসী ও প্রতিবেশীদের অভিযোগ, জামাই বিল্লাল হোসেন ও শাশুড়ি সুফিয়ার সাথে প্রেমের সম্পর্কের কারণে নাকি বুধবার বিকালে কী*টনাশক পান করে আসাদুল। এর পর সে হাসপাতালে মা*রা যায়।’ তিনি বলেন, এ ঘটনার পর জামাই বিল্লাল হোসেন ও সুফিয়াকে গ্রামবাসী আ*টক করে একটি ঘরে বেঁধে রেখেছে।

তবে জামাই বিল্লাল হোসেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান। তিনি বলেন, ‘আমার বিয়ে হয়েছে ৪ মাস। আমি মোটরগাড়িতে কাজ করি। আমার সময় কখন শাশুড়ির সাথে প্রেম করার। আমার নতুন বউ। সব সাজানো নাটক এবং গ্রামবাসী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর