,

নতুন দলে অধিনায়ক হিসেবে এবারের আইপিএল মাতাবেন সাকিব!

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের আসন্ন ত্রয়োদশ আসরে নতুন দলের হয়ে অধিনায়ক হিসেবে খেলা দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটের নিউজ পোর্টাল ক্রিকটেকার। এবারের বিশ্বকাপে ব্যাট ও বল হাতে নজর কেড়েছেন সাকিব আল হাসান।রান সংগ্রাহকের তালিকায় ছিলেন সেরা তিনে। একের পর একের রেকর্ড ভেঙে ৮ ম্যাচে করেছেন ৬০৬ রান। আর বোল হাতে নিয়েছেন ১১ উইকেট। তার এমন পারফরম্যান্সের কারনে এবারের আইপিএলে তাকে নতুন দলে দেখা যেতে পারে বলে মনে করছে ক্রিকটেকার।

আইপিএলের সর্বশেষ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার কথা থাকলেও সাইডবেঞ্চে বসেই সময় কাটাতে হয়েছে সাকিবকে। খেলার সুযোগ পেয়েছেন মাত্র তিন ম্যাচ। সে কারনে আসন্ন আইপিএলে তার দল বদলের কথা জানিয়েছে ক্রিকটেকার। আইপিএলের তেরোতম আসরে

আরো দুুই ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর কথা জানিয়েছে বিসিসিআই। এর জন্য দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে অনেকেই। তবে লটারীর মাধ্যমে নিলামে দুইটি দল নির্ধারন করবে আইপিএল কমিটি। সে হিসেবে নতুন দুই দলের কোনটিতে সাকিকবে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে বলে মনে করছে ক্রিকটেকার। সাকিব ছাড়াও তারা আরো চারজনের সম্ভাব্যতার কথা তুলে ধরেন। তারা হলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান, ও ভারতের কারুন নায়ার, রবিন উথাপ্পা, এবং পার্থিব প্যাটেল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর