,

এরশাদের সমাধি অঙ্গনে কুরআনখানি দোয়া ও মিলাদ মাহফিল

news-image

রংপুর ব্যুরো : রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা সদ্য প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার রুহের মাগফিরাত কামনার্থে দিনব্যাপী কুরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে মহানগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে পল্লীবন্ধু’র সমাধি অঙ্গনে দিনব্যাপী কুরআনখানি, বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত কুরআনখানি, বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যূগ্ম মহাসচিব ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, বগুড়া-আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.নুরুল ইসলাম তালুকদার, সাবেক এমপি সাহানারা বেগম, এরশাদের চাচাতো ভাই সামসুজ্জামান মুকুল, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা,

রংপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম সিদ্দিকী, জাতীয় পার্টি রংপুর সদর উপজেলার আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুদার রহমান মিলন, সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আতাউর রহমানসহ জাতীয় পার্টি রংপুর জেলার সকল উপজেলা, ইউনিয়ন, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডের সকল নেতা-কর্মী, এরশাদ ভক্ত এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গনেশপুর বায়তুনমামুর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হুসেইন আহমেদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর