সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিন্নির পক্ষে লড়তে চান ওসি মো’য়াজ্জেমের আইনজীবী

news-image

বরগুনার আলোচিত রিফাত শরীফ হ’ত্যা মা’মলার এক নম্বর সাক্ষী ও তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি এখন ওই মা’মলায় গ্রে’প্তার হয়ে পাঁচ দিনের রি’মান্ডে আছেন। গতকাল বুধবার বিকেলে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তাঁর এ রি’মান্ড মঞ্জুর করেন।গতকাল রিমান্ড শুনানির সময় আদালতে মিন্নির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। অভিযোগ রয়েছে, প্রভাবশালীদের চাপে বরগুনার কোনো আইনজীবী মা’মলা পরিচালনা করার সাহস পাননি।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘আমার মেয়ে নির্দোষ। রিফাতকে বাঁচাতে সে জীবনের ঝুঁকি নিয়েছিল, যেটা দেশবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। তারপরও আমার মেয়েকে ফাঁসানো হয়েছে। কারণ, আ’সামিরা প্রভাবশালীদের আত্মীয়স্বজন। তাদের সঙ্গে প্রভাবশালীদের যোগসূত্রও রয়েছে। মূলত আ’সামিদের বাঁচানোর জন্য আমার মেয়েকে ফাঁসানো হয়েছে।’

মিন্নির জন্য আইনজীবী নিয়োগ দিতে না পারা প্রসঙ্গে বাবা বলেন, ‘মঙ্গলবার রাতে পুলিশের পক্ষ থেকে মিন্নিকে গ্রে’প্তারের বিষয়টি আমাকে জানানো হয়। সাক্ষী থেকে আ’সামি হওয়ার পরই আমি মিন্নির পক্ষে আইনজীবী নিয়োগের প্রক্রিয়া শুরু করি। রাতেই পরিচিত তিনজন আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। তাঁরা তিনজনই মিন্নির পক্ষে আদালতে দাঁড়াতে অপারগতা প্রকাশ করেন। তাঁরা জানিয়েছেন, আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা মিন্নির পক্ষে আইনি লড়াইয়ে থাকবেন না।’

মিন্নির বাবা বলেন, ‘বরগুনা আইনজীবী সমিতির একাধিক সদস্যের সঙ্গে বুধবার সকালেই যোগাযোগ করি। তাঁদের বলেছি, আমার মেয়ে নির্দোষ। ওর পক্ষে আপনারা একটু আইনি লড়াইয়ে নামেন। আপনাদের পারিশ্রমিক দেব। তাঁরাও আইনি সহায়তা দিতে অপারগতার বিষয়টি সাফ সাফ জানিয়ে দেন। আইনজীবীর আশা ছেড়ে দিয়েই আমি সকাল থেকে আদালত চত্বরে অবস্থান করি। বিকেল ৩টার পর মেয়েকে আদালতে নিয়ে আসা হলে আমি ওকে নিজের বক্তব্য আদালতে উপস্থাপনের জন্য বলি।’

মোজাম্মেল হোসেন কিশোর আরো বলেন, ‘বিচারকের উপস্থিতিতে আমার মেয়ের পক্ষে আইনজীবী গোলাম সরোয়ার নাসির, জিয়া উদ্দিন ও আবদুল কাদের বক্তব্য উপস্থাপনের চেষ্টা করেন। কিন্তু বিধি অনুযায়ী আইনজীবীরা ওকালতনামায় স্বাক্ষর না দেওয়ায় বিচারক তাঁদের বক্তব্য শুনতে অপারগতা প্রকাশ করেন।’

এদিকে, মিন্নির পক্ষে বরগুনার কোনো আইনজীবী না দাঁড়ালেও ফেনীর সোনাগাজী থানার আলোচিত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো’য়াজ্জেম হোসেনের আইনজীবী ফারুক আহম্মেদ মিন্নির পক্ষে বিনামূল্যে আইনগত সহায়তা দিতে ইচ্ছুক বলে  জানিয়েছেন।

ফারুক আহম্মেদ বলেন, মিন্নির পরিবার চাইলে তাঁর পক্ষে ফারুক অ্যান্ড অ্যাসোসিয়েট দাঁড়াতে চায়। ফারুক অ্যান্ড অ্যাসোসিয়েটস সব সময় নি’র্যাতিত, অসহায় ও অসচ্ছল পরিবারের পক্ষে ন্যায়বিচারের জন্য মা’মলা পরিচালনা করে থাকে।

ফারুক বলেন, ‘আমরা ঢাকা থেকে মিন্নির জন্য মা’মলা পরিচালনা করব। এ জন্য মিন্নির পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা তাঁকে লিগ্যাল এইড (বিনা পয়সায় মা’মলা পরিচালনা) দেব।’

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে মিন্নিকে তাঁর সদর উপজেলার দক্ষিণ মাইঠা এলাকার বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইন্সে নিয়ে যায় পুলিশ। রাত ৯টার দিকে তাঁকে গ্রে’প্তার দেখায় পুলিশ। রাত সোয়া ৯টায় সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন জানান, দিনব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে এবং এর আগেও দীর্ঘ সময় ধরে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা ও বিশ্লেষণ করে এ হ’ত্যাকা’ণ্ডের সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তাই মামলার মূল রহস্য উদঘাটন এবং সুষ্ঠু তদন্তের জন্য আয়শা সিদ্দিকা মিন্নিকে ওই দিন রাত ৯টায় গ্রে’প্তার করা হয়। পরদিন গতকাল বুধবার মিন্নিকে পাঁচ দিনের রি’মান্ডে নেয় পুলিশ।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ও’সি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মা’মলা করেছিলেন ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমন। ওই মা’মলায় ওসি মোয়াজ্জেমের প্রধান আইনজীবী ফারুক আহম্মেদ। এর আগে তিনি পুলিশ দম্পতি হ’ত্যা মা’মলার আসামি ঐশী, বিডিআর বি’দ্রোহ মা’মলা, রমনা বটমূলে বো’মা হা’মলা মা’মলা, হলি আ’র্টিজান হা’মলার মা’মলাসহ একাধিক মা’মলার আ’সামিপক্ষের আইনজীবী হিসেবে মা’মলা পরিচালনা করেন। সূত্রঃ এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক