,

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক ৩

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধরাভাঙ্গা এলাকা থেকে ক্রেতা সেজে ছদ্মবেশে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভালবার, তিন রাউন্ড গুলি ও দুই হাজার ৭৯০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ধরাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- জয়নাল আবেদীন ওরফে ড্রাম বাবু (৩৬), মো. সাদেক (২২) ও মো. আব্দুল্লাহ্ (১৯)। তাদের সবার বাড়ি ধরাভাঙ্গা এলাকায়।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে ধরাভাঙ্গা এলাকায় ড্রাম বাবুর বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযান চলাকালে ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি ও দুই হাজার ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির আড়াই হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। সংবাদ সম্মেলনে র‌্যাবের ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর