,

অ্যামাজনে বিক্রি হচ্ছে বাংলাদেশের পতাকার আদলে তৈরি বিকিনি!

news-image

বাংলাদেশের পতাকার আদলে তৈরি বিকিনি, হাফপ্যান্ট বিক্রি করছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স সাইট অ্যামাজন। সাইটটিতে প্রবেশ করে সার্চ অপশনে গিয়ে ইংরেজিতে ‘বাংলাদেশ ফ্ল্যাগ’ লিখে সার্চ দিলে নারীদের অন্তর্বাস ও পুরুষের হাফপ্যান্ট বিক্রি হতে দেখা যাচ্ছে।বাংলাদেশের আইন অনুযায়ী এ ধরনের কাজ জাতীয় পতাকার অবমাননার পর্যায়ে পড়ে।

অ্যামাজনে প্রবেশ করে দেখা যায়, আইন্যান্স, লিঙমেই, সেটফ্ল্যাগসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের পতাকার আদলে তৈরি অন্তর্বাস ও হাফপ্যান্ট বিক্রির বিজ্ঞাপন দিয়েছে।এসব অর্ন্তবাস ও হাফপ্যান্ট ১৪ থেকে ২৭ ডলারে বিক্রি হচ্ছে। এরমধ্যে নারীদের অন্তর্বাস সবোর্চ্চ ২৭.৯৯ ডলার ও পুরুষে হাফপ্যান্ট সবোর্চ্চ ২১.৯৯ ডলার মূল্য দেখানো হয়েছে।

বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)- এ বলা হয়েছে, জাতীয় পতাকাকে পোশাক হিসেবে ব্যবহার করা যাবে না, এমনকি গায়েও জড়িয়ে রাখা যাবে না।এতে আরো বলা হয়েছে, অনুমতি ছাড়া ব্যবসা-বাণিজ্য বা অন্য কোনো উদ্দেশ্যে জাতীয় পতাকাকে ট্রেডমার্ক, ডিজাইন বা পেটেন্ট হিসেবে ব্যবহার করাও শাস্তিযোগ্য অপরাধ।

২০১০ সালের সংশোধিত পতাকা বিধিমালা অনুসারে জাতীয় পতাকার ব্যবহার বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের পতাকা ও তার নকশা ব্যবহার করে পোশাক তৈরি ও বিপণন দেশের আইনের লঙ্ঘন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর