,

উন্নয়নের ধারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে সুস্থ জাতি দরকার: সোহেল তাজ

news-image

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলের সুরমা হলে স্বাস্থ্য বিষয়ক ‘হটলাইন কমান্ডো’ শীর্ষক আয়োজনে তিনি এ কথা বলেন। সোহেল তাজ আরও বলেন, ‘যাদের লক্ষ্যে কাজ করা তাদের আগে বোঝাতে হবে।’ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ‘যারা অন্যায়-অত্যাচার করে, দেশে ও সমাজের মধ্যে অনিয়ম করে, তাদেরকে সবাই মিলে লালকার্ড দেখাতে হবে। বর্তমান উন্নয়নের ধারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে প্রথমে সুস্থ জাতি দরকার।’

তিনি বলেন, ‘এর আগে অনেকেই এটি নিয়ে কাজ করেছেন তবে, যারা আগে চেষ্টা করেছেন তারা জনগণের কাছে যায়নি। জনগণের কাছে পৌঁছাতে হলে টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করতে হবে।’এই অনুষ্ঠানের আয়োজন করে ফিফথ নেশন মিডিয়া।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই সোহেল তাজ তার ফেসবুক পেজ সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে আসছিলেন যে- ‘গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার দরজায় টোকা পড়তে পারে।’এ নিয়ে তিনি কিছু ভিডিও-ও প্রকাশ করে জানান দেন যে তিনি আসছেন কিছু একটা নিয়ে। কৌতুহলি সোহেল তাজ ভক্তরাও অপেক্ষায় ছিলেন এতোদিন। অবশেষে আজ তিনি তার উদ্দেশ্য প্রকাশ করলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর