,

নাসিরনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত“পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে কৃষক কৃষানী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফয়েজ আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃঅভিজিৎ রায়,প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিকসহ উপ-সহকারী কৃষি কর্মকতা,কৃষক/কৃষানীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেলায় কৃষক কৃষানী ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিরতন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করা হয়।

কৃষি ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে অল্প পরিশ্রমে অধিক ফসল কিভাবে অর্জন করা যায়,যা বিভিন্ন স্টলে এর কিছু নমুনা তুলে ধরা হয়। বৃক্ষমেলায় ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার নার্সারীর মালিকরা অংশগ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর