সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিন্নির রি’মান্ড বাতিলের আর্জি পাত্তাই পেল না হাইকোর্টে

news-image

বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কু’পিয়ে ‘হত্যা মা’মলার প্রধান সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নির রি’মান্ড বাতিলে আর্জি জানিয়ে কোনো রকমের সাড়া মেলেনি হাইকোর্টে। তবে, বিষয়টি নজরে আনা আইনজীবীকে উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, এই মা’মলায় এ মুহূর্তে আমরা হস্তক্ষেপ করতে চাই না। নিম্ন আদালতেই আবেদনের সুযোগ রয়েছে। আপনারা সেখানে যান। আদালত পরিবর্তনের আবেদনও করতে পারেন। এমনকি ফৌজদারি বিধিতে হাইকোর্টের ট্রায়াল করার আবেদনের সুযোগও রয়েছে।

আদালত বলেন, এখন মা’মলাটির তদন্ত চলছে। তদন্তাধীন বিষয়ে আমরা এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করবো না।বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত মিন্নির রি’মান্ড,পাশে কেউ নেই শিরোনামে সংবাদ সুপ্রিমকোর্টের আইনজীবী ফারুক হোসেন আদালতের নজরে আনলে হাইকোর্টের বিচারপতি এফআর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন।

শুনানিকালে আইনজীবী ফারুক হোসেন হাইকোর্টকে বলেছেন, এ মা’মলার প্রধান সাক্ষী ছিলেন আয়শা সিদ্দিকা মিন্নি। মা’মলার পলাতক এজাহারভুক্ত আ’সামিদের এখনও গ্রে’ফতারে প্রশাসন বড় কোনো পদক্ষেপ নিতে পারেনি। প্রধান সাক্ষী মিন্নি স্বামী শোকে এ মহুর্তে বিপর্যস্ত। তাকে জিজ্ঞাসাবাদের নামে টর্চারিং করে পরে গ্রে’প্তার দেখানো হয়। এরপর আবার রি’মান্ডে নেওয়া হয়। এটা অমানবিক।

আইনজীবী বলেন, এ ঘটনার মূল হোতাদের আড়াল করতে মা’মলার প্রধান সাক্ষীকে গ্রে’প্তার করা হয়েছে। অথচ সাক্ষী মিন্নিতো সব সময় মা’মলার পাশে থাকবেন; তাকে পরেও গ্রে’প্তার করা যেত। আমরা আয়েশা সিদ্দিকা মিন্নির রি’মান্ড বাতিল ও মা’মলা সঠিক পথে পরিচালনার নির্দেশনা চাই।এ সময় আদালত বলেন, মা’মলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। এ মুহূর্তে আমরা হস্তক্ষেপ করবো না। তবে, আপনারা চাইলে মা’মলাটি বিচারের জন্য এবং রিমান্ড বাতিলের জন্য লিখিতখভাবে আবেদন করতে পারেন।

এ বিষয়ে আইনজীবী ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, আয়শা সিদ্দিকা মিন্নি প্রধান সাক্ষী। অথচ আ’সামিদের গ্রে’প্তার না করে মিন্নিকে গ্রে’প্তার এবং রি’মান্ড নেওয়া মা’মলার ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করবে। আদালত বলেছেন, এ মহুর্তে আমরা হস্তক্ষেপ করবো না।গত ২৬ জুন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে নিয়ে কলেজ থেকে ফেরার পথে নয়ন ব’ন্ড, রিফাত ফরাজীসহ একদল যুবক রিফাত শরীফের ওপর হা’মলা চালায়। তারা ধা’রালো দা দিয়ে রিফাত শরীফকে এ’লোপাতাড়ি কো’পাতে থাকে। রিফাতের স্ত্রী আয়শা হাম’লাকারী’দের নিবৃত্ত করার চেষ্টা করেন; কিন্তু তাদের থামানো যায়নি।

খু’নিরা রিফাত শরীফকে উপর্যুপরি কু’পিয়ে র’ক্তাক্ত করে চলে যায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃ’ত্যু হয়। এ হ’ত্যার ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ পরের দিন বৃহস্পতিবার সকালে ১২ জনকে আ’সামি করে বরগুনা সদর থানায় মা’মলা করেন।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান