,

খুলনা টাইটান্সের হয়ে বিপিএল মাতাবেন ওয়াটসন

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এই আসরেই খুলনা টাইটান্সের হয়ে মাঠে নামতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শেন ওয়াটসন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) খুলনা টাইটান্সের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে ওয়াটসনের একটি ভিডিও বার্তাও পোস্ট করা হয়।

ওয়াটসন সেখানে বলেন, ‘আমি শেন ওয়াটসন। আমার কাছে দারুন রোমাঞ্চকর একটি খবর আছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে আমি খুলনা টাইটান্সের হয়ে আসছি। আমি দারুন ভাবে রোমাঞ্চিত হয়ে আছি আসন্ন বিপিএলে খেলার জন্য। সেখানে অনেক অভিজ্ঞ ক্রিকেটার খেলে এবং কোয়ালিটি ক্রিকেট খেলা হয়। বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য আমি আসছি।’‘খুলনা টাইটান্সের কোচিং ও ব্যবস্থাপনা একটি দারুন দল গড়েছে। আশা করি আমরা শিরোপা জয় করতে পারবো। শিগগিরই দেখা হবে।’পুরো মৌসুমের জন্যই খুলনার হয়ে খেলবেন এই অজি ক্রিকেটার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর