,

আমের ‘জুসে’ আম কই?

news-image

নিউজ ডেস্ক।। দীর্ঘদিন ধরে ম্যাংগো জুস ও অরেঞ্জ জুস তৈরি করে আসছিল প্রাইম ন্যাচারাল ফুড নামে একটি প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী, জুসের অন্তত ৮০ ভাগই হবে নির্দিষ্ট ফলের পাল্প। তবে নারায়ণগঞ্জের ফতুল্লার এই প্রতিষ্ঠানটি সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা রকম রাসায়নিক ও কৃত্রিম রঙ মিশিয়ে তৈরি করছিল জুস।

আমের জুসে নেই এক চিমটি আম, কমলার জুসে নেই কমলার ছিটেফোঁটা। বুধবার অভিযানে গিয়ে এমন চিত্র দেখতে পান র‌্যাবের ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধে তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সমকালকে বলেন, প্রতিষ্ঠানটির জুসে ক্ষতিকর রাসায়নিক ছাড়া আর কিছুই নেই। জুস ছাড়াও তারা ক্ষতিকর সবুজ রঙ দিয়ে মটরভাজা এবং মানহীন পটেটো চিপস ও চানাচুর তৈরি করে।

তিনি জানান, একই এলাকার ইয়ুথ ল্যাবরেটরিজ নামের একটি ওষুধ কারখানায় অভিযান চালানো হয়। তারা ৩৬ ধরনের ইউনানি ওষুধ তৈরি করে। অথচ এই প্রতিষ্ঠানে ওষুধের মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই ছিল না। এ অপরাধে তাদের তিন লাখ টাকা জরিমানা করা হয়।  উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর