,

বাবা-মায়ের ঝগড়া, রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন ছেলের

news-image

ডেস্ক রিপোর্ট।। এমন একটাও দিন হয়নি, যখন মা-বাবার মধ্যে ঝামেলা হয়নি। নিত্যদিনই দু‌জনের মধ্যে ঝগড়া লেগে থাকতো। আর এই কারণে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল তাদের একমাত্র ছেলের। পড়াশুনায় তৈরি হচ্ছিল বাধা। আর তাই শেষপর্যন্ত রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করে বসল ১৫ বছরের ছেলেটি। ঘটনা ভারতের। ২ মাস আগে ওই কিশোরের লেখা চিঠিটি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। মঙ্গলবার পিএমও থেকে ভাগলপুর জেলা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ওই কিশোরের জন্ম বিহারে। তবে বাবার কর্মস্থলের কারণে এখন সে ঝাড়খণ্ডের দেওঘরে থাকে। সেখানেই ওই কিশোরের বাবা রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের কর্মকর্তা। অন্যদিকে, মা পাটনার একটি ব্যাংকে সহযোগী ম্যানেজার। আর স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক কখনই স্বাভাবিক নয়। দু‌জনের সম্পর্কের তিক্ততার মাঝেই বেড়ে উঠেছে সন্তান। কিন্তু আর সহ্য করা সম্ভব হয়নি তার পক্ষে। আর তাই উপায় না পেয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখে সে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছে।

সেখানে লিখেছে, তার ক্যান্সারাক্রান্ত বাবাকে কিছু সমাজবিরোধী খুনের হুমকি দিচ্ছে। আর এই হুমকির নেপথ্যে রয়েছেন তারই মা!

এমনকি কিশোরের দাদু এবং কাকা দুজনই কিশোরের মাকে এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন। অভিযোগ রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কেরও। এই একই অভিযোগে মামলা দায়ের হয়েছে ওই কিশোরের বাবার বিরুদ্ধেও। গোটা বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছে পিএমও। ইতোমধ্যে শুরু হয়েছে তদন্তও।
সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর