,

ডিসিদের জন্য বিশেষ ফোর্সের দরকার নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জেলা প্রশাসকদের (ডিসি) জন্য বিশেষ ফোর্সের প্রয়োজন নেই। জেলার আইনশৃঙ্খলা বাহিনী ডিসিদের সঙ্গে পরামর্শ করে একযোগে কাজ করে থাকে। তারাই নিরাপত্তার বিষয়টি দেখবেন।

বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের পঞ্চম দিনের দ্বিতীয় কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার গ্রাম আমার শহর’ আমাদের নির্বাচনী ওয়াদা। এটি বাস্তবায়নে কাজ করার জন্য ডিসিদের বলেছি। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা বলেছি। সন্ত্রাস, জঙ্গিবাদ চরমপন্থীদের আবির্ভাব যেন না হয় সে বিষয়ে উদ্যোগ নিতে বলেছি। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে বলেছি।’

প্রসঙ্গত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিরাপত্তার স্বার্থে একটি বিশেষায়িত পুলিশ ফোর্স নিয়োগসহ ১৬টি প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। রোববার থেকে সচিবালয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। আজ এ সম্মেলন শেষ হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর