,

শাকিবের ‘বীর’-এ নায়িকা বুবলীই চূড়ান্ত

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। অল্প দিনের ক্যারিয়ারে জয় করেছেন লাখো ভক্তদের মন। শাকিব খানের হাত ধরে সিনেমায় পা রাখা বুবলীর যেসব ছবি মুক্তি পেয়েছে সবই শাকিব খানের বিপরীতে। আবারো শাকিবের নায়িকা হয়ে আসছেন বুবলী।

অনেক জল ঘোলা করে পরিচালক কাজী হায়াতের ৫০তম ছবি ‘বীর’ এর নায়িকা হচ্ছেন বুবলী। কয়েকদিন ধরে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন ছিলো এই ছবি থেকে বাদ পড়েছেন বুবলী। গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ ছাপা হয়েছে। তবে এ বিষয়ে ছবির প্রযোজক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর কেউই আনুষ্ঠানিকভাবে কোন কথা বলেননি।

‘বীর’ ছবিতে বুবলীর থাকার সত্যতা নিশ্চিত করেছেন তিনি নিজেও। বলেছেন, শেষ পর্যন্ত ছবিতে থাকছি এজন্য নায়ক, পরিচালক ও প্রযোজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিএফডিসিতে শাকিব খানের ছোটবেলার অংশের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ‘বীর’ ছবিটির শুটিং শুরু হয়েছে। খুব শিগগিরই শাকিব ও বুবলী এই ছবির শুটিংয়ে অংশ নেবেন। দেশ, সমাজ, সংস্কৃতি, আইন, শাসন সবকিছু নিয়ে ‘বীর’ ছবির গল্প। বিজয় দিবসে উপলক্ষে ছবিটি সারাদেশ মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

এর আগে শাকিব-বুবলী জুটির ‘বসগিরি’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ‘ক্যাপ্টেন খান’, ‘অহংকার’ ‘সুপারহিরো’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘পাসওয়ার্ড’, ‘একটু প্রেম দরকার’ ছবিগুলো মুক্তি পেয়েছে। এছাড়া মনের মতো মানুষ পাইলাম না ছবির ডাবিং ব্যস্ত আছেন বুবলী। ছবিটি ঈদে মুক্তি পাওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর