,

কোটি টাকার সেতু কয়েক সেকেন্ডে উধাও

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু কয়েক সেকেন্ডের মধ্যে বন্যার পানির তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে। সেতুটি ভেসে যাওয়ায় উপজেলার জব্বারগঞ্জ বাজারের সঙ্গে মেরুরচর ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার মেরুরচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় মেরুরচর ইউনিয়ন পরিষদ সদস্য সামিউল হক নেদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্যার পানি আসার সঙ্গে সঙ্গে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো সেতু ভেঙে পড়ে উধাও হয়ে যায়।

এদিকে স্থানীয় দশানী ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বন্যায় নতুন করে বকশীগঞ্জ পৌর এলাকায় পানি প্রবেশ করায় ইতিমধ্যেই মেরুরচর, সাধুরপাড়া, নিলক্ষিয়া ও বগারচর ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের সড়কে পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি বকশীগঞ্জ উপজেলার কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে। এলাকায় পানি ঢোকায় প্রায় শতকোটি টাকার মাছ বেরিয়ে গেছে মৎস্য খামার থেকে।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ১০ দিনের বন্যায় ২১ জেলার ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে জামালপুর, কুড়িগ্রাম, সিলেট, গাইবান্ধা, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। বৃষ্টি কমার সঙ্গে পাল্লা দিয়ে পানিও কমতে থাকায় পরিস্থিতিও উন্নতির দিকে কোথাও কোথাও।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর