,

টুইটে প্রিয়াঙ্কার বিয়ের শাড়ি, অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক : চোখ স্বল্প অবনত। হাঁটু মুড়ে বসে নীচের দিকে তাকিয়ে রয়েছেন। মুখে স্মিতভাব। পরনে লালচে কাঞ্জিভরম, আধো ঘোমটা দেওয়া।

প্রিয়াঙ্কা গান্ধী তার এই পুরনো ছবিটি এ দিন ‘হ্যাশট্যাগ শাড়ি টুইট’-এ দেওয়ার পর থেকে হইহই। প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছিলেন, “আমার বিয়ের দিন সকালের পুজো (বাইশ বছর আগে)।”

ছবিটি দেখামাত্র দুইয়ে-দুইয়ে চার করতে লেগে পড়েন যুব কংগ্রেসের কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষও। রিটুইট চলতে থাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে।

শুভেচ্ছার বন্যায় কার্যত কোণঠাসা প্রিয়াঙ্কা তখন বলতে বাধ্য হন, “বিবাহবার্ষিকীর শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। কিন্তু ছবিটা এমনিই পোস্ট করেছি হ্যাশট্যাগ শাড়ি টুইটের জন্য। আমার বিবাহবার্ষিকী ফেব্রুয়ারি মাসে।”

শাড়ি-নাট্যের এখানেই শেষ নয়! মজা করে প্রিয়াঙ্কা এর পর রবার্টকে ট্যাগ করে টুইট করেন, “তুমি তা-ও আমাকে ডিনারে নিয়ে যেতে পার!”

রবার্ট জবাব দেন, “ওয়াও! দারুণ ছবি। আমার কাছে অবশ্য প্রতিটা দিনই তুমি একই রকম। ভালবাসা, ভাল থাকা আর পাশে থাকা, এগুলোই তো আমাদের অস্তিত্বের ভিত। একরাশ ভালবাসা রইল।”

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ