,

গ্রিজম্যান বললেন, মেসি ফুটবলের আদর্শ

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন মৌসুম থেকে আর একে অপরের বিপক্ষে মাঠে নামবেন না লিওনেল মেসি ও আঁতোয়া গ্রিজম্যান। এখন থেকে একই জার্সিতে দেখা যাবে দুই তারকাকে। আর তাতে মহাখুশি ফরাসি ফরোয়ার্ড। ক্যাম্প-ন্যুয়ে পা রেখেই মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। জানালেন, মেসি বিশ্বের সেরা ফুটবলার এবং ফুটবলের মুখ।

মঙ্গলবার (১৬ জুলাই) বার্সেলোনা মিডিয়াকে গ্রিজম্যান বলেন, ‘আমার জন্য, সে (মেসি) নাম্বার ওয়ান। জেমস লেব্রন যেমন বাস্কেটবলের আদর্শ তারকা, তেমনি মেসিও।’

২৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরাসি তারকা আরও বলেন, ‘লেব্রন জাতীয় বাস্কেটবলের মুখ, এবং আমার জন্য মেসি ফুটবলের প্রিয় মুখ। কারণ তার এমন কিছু আছে যা অন্যদের নেই। আমরা এমন প্রতিভা ৩০ বছরে একবারই দেখি।’

গ্রিজম্যান কেবল মেসির নয়, প্রশংসা করেছেন নতুন ঠিকানা বার্সেলোনারও, ‘খেলার স্টাইলে অন্যান্য ক্লাবের চেয়ে বার্সেলোনা সম্পূর্ণ ভিন্ন।’

ক্যাম্প-ন্যুয়ে আসার উদ্দেশ্যেও খোলাসা করেছেন গ্রিজম্যান, ‘আমি আমার নতুন সমর্থকদের সামনে খেলতে চাই। আমি বিশ্বাস করি, তারা আমাকে ভালোভাবেই জানে। আমি এমন একজন যে নিজের সবকিছু মাঠে উজাড় করে দিতে চায় এবং আমি নিশ্চিত আমরা এক সঙ্গে খেলা উপভোগ করব।’

শুক্রবার (১২ জুলাই) ১২০ মিলিয়ন রিলিজ ক্লজে অ্যাতলেটিকো থেকে ৫ বছরের চুক্তিতে গ্রিজম্যানকে দলে নেওয়ার ঘোষণা দেয় বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর