সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুবই গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজটি : সুজন

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর সেভাবে বিশ্রামের সুযোগ পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। এ মাসের শেষেই শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে খেলতে যাবে টাইগাররা। যদিও অন্তবর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে খেলবে বাংলাদেশ। তবে বুধবার (১৭ জুলাই) সিরিজকে ঘিরে প্রথম দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মাশরাফি-মুশফিকরা।

এই সিরিজে আগেই বিশ্রাম নিয়ে রেখেছেন দলের সেরা তারকা সাকিব আর হাসান। আর ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন লিটন দাশ। তবে কোচ সুজন জানিয়েছেন, এই সিরিজ দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

মিরপুরে সাংবাদিকদের সুজন বলেন, ‘প্রতিটা ট্যুরই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। দলের সঙ্গে যখন আমি থাকি তখন আমিও চ্যালেঞ্জের মধ্যেই থাকি। ম্যানেজার হিসেবে কাজ করলেও চ্যালেঞ্জ থাকে। শ্রীলঙ্কা সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। যদিও আমরা এই সিরিজে কিছু খেলোয়াড়কে মিস করব, তবে আমি মনে করি আমাদের দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা এর আগেও খেলেছি। তবুও আমি আশা করি আমরা ভালো করবো।’

এদিকে এখনও সুজনের ব্যাপারে কোচ হিসেবে অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। তবে দেশের প্রয়োজনে যেকোনো সময় প্রস্তুত রয়েছেন তিনি, ‘বোর্ড আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। আকরাম ভাই আমাকে বলেছেন কোচ হিসেবে কাজ করতে। যেহেতু এখন আমাদের কোচ নেই। বোর্ড এখন পর্যন্ত আমার সঙ্গে অফিসিয়ালি কোনো যোগাযোগ করেনি। সবচেয়ে বড় কথা, আমি এতো দিন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছি। দেশের স্বার্থে আমি সবসময় কাজ করে যেতে চাই। দেশের যদি আমাকে প্রয়োজন হয় আমি প্রস্তুত।’

২৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ওডিআই যথাক্রমে ২৮ ও ৩১ জুলাই। প্রতিটি ম্যাচই কলম্বোতে গড়াবে। আর ১ আগস্ট দেশের উদ্দেশ্যে প্লেনে উঠবেন ক্রিকেটাররা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক