,

দূত সম্মেলনে যোগ দিতে শুক্রবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ইউরোপে নিযুক্ত দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংল্যান্ড যাচ্ছেন। লন্ডনে অনুষ্ঠেয় আগামী ১৯ জুলাই যুক্তরাজ্যে এ সফর করছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ‍সূত্র এ তথ্য জানায়। সূত্র বলছে, আগামী ২০ জুলাই লন্ডনে এই দূত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে- সেই আলোচনাই প্রাধান্য পাবে।

এছাড়া ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রসার, ইউরোপ থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি ও ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা বিষয়েও আলোচনা হবে।

এর আগে ঢাকায় দূত সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। সেখানে বাংলাদেশে নিযুক্ত বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতেরা যোগ দিয়েছিলেন। এবারই ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের লন্ডনে প্রথমবারের মতো এই দূত সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

ইউরোপের ১৫টি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা লন্ডনের এই সম্মেলনে যোগ দেবেন। যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, স্পেন, জার্মনি, গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড, উজবেকিস্তানে নিযুক্ত দূতেরা অংশ নেবেন সেখানে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর