,

গরু কোরবানিতে নিষেধাঙ্গা তেলেঙ্গানা স্বরাষ্ট্রমন্ত্রীর

news-image

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর ঈদুল আযহায় গরু কোরবানি না দেয়ার অনুরোধ করছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সংগঠনগুলোকে এই অনুরোধ করছেন তিনি।

তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মেহমুদ আলি সাংবাদিকদের জানান, কোনো বিশেষ কারণে এই অনুরোধ করা হচ্ছে না। এই অনুরোধ করা হচ্ছে, তার কারণ একটি সম্প্রদায়ের মানুষ গরুর পূজা করে।

তিনি আরো বলেন, আমি সকল মুসলিম ভাইদের কাছে অনুরোধ করছি, গরু কোরবানি দেয়া থেকে বিরত থাকার ব্যাপারে। ‌কারণ, গরুকে সম্মান দিয়ে পূজা করা হয়। মুসলিম সম্প্রদায়ের মানুষরা ছাগল ও অন্যান্য ছোট পশু কোরবানি দিতে পারে। যদি এরপরও গরু কোরবানি দেয়া হয়, তাহলে পুলিশ আইনের পথেই হাঁটবে। গত বছরও পুলিশ বাণিজ্যিক যানবাহনকে এসকর্ট করে নিয়ে গিয়েছিল।

মন্ত্রী আরো জানান, হায়দরাবাদে পূর্বপুরুষদের তৈরি করা চারমিনার একটি বিশেষ অর্থ বহন করে। সেখানের চারটি স্তম্ভ আছে। যার অর্থ, হিন্দু, মুসলিম, শিখ এবং খৃষ্টান ধর্মকে সম্মান জানানো। ১১ আগস্ট ঈদ হবে। তাই এই আবেদন করা হচ্ছে সবার কাছে। কারণ মানবতাই বড় ধর্ম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর