,

টাকার লোভে প্রতিবন্ধী শিশুকে খু’ন করলো ভাই!

news-image

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে নিখোঁজের ১৬ দিন পর হ’ত্যাকা’রীর দেখানো স্থান থেকে প্রতিবন্ধী শিশুর গলিত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া খাল থেকে শিশু আবু বক্করের ম’রদেহ উদ্ধার করা হয়। আবু বক্কর (৭) পুরাপাড়া ইউনিয়নের মেহেরদিয়া গ্রামের পাঁচু খলিফার ছেলে। সে মেহেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। গত ১ জুলাই সে নিখোঁজ হয়।

এর আগে বুধবার ভোরে নি’হত শিশু আবু বক্করের আপন চাচাতো ভাই একই গ্রামের মৃ’ত টুকু খলিফার ছেলে কলেজছাত্র শাওন হোসেন দিনদারকে পুলিশ আ’টকের পর জিজ্ঞাসাবাদ করে। এ সময় শাওন আবু বক্করকে হ’ত্যার কথা স্বীকার করে। পরে বুধবার দুপুরে শাওনের দেখানো স্থান পুরাপাড়া খালের কচুরিপানার নিচ থেকে গ’লিত অবস্থায় আবু বক্করের লা’শ উদ্ধার করে পুলিশ।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আবু বক্করকে হ’ত্যার পর শাওন ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরই সূত্র ধরে শাওনকে আ’টক করা হয়। নিখোঁজের পর আবু বক্করের পিতা বাদি হয়ে দায়ের করা মা’মলাটি এখন হ’ত্যা মাম’লা হিসেবে অন্তর্ভুক্ত হবে বলে জানান তিনি।

এদিকে নি’হতের মা তাসলিমা বেগম বলেন, হ’ত্যাকা’রী শাওন ইতিপুর্বে পুরাপাড়া বাজারে চুরি করে ধরা পড়লে আমার স্বামী (নিহত শিশু আবু বক্করের পিতা) পাচু খলিফা ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে শাওনকে মুক্ত করে। আজ আমার ছেলেকে হ’ত্যা করে তারই প্রতিদান দিলো শাওন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা