সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধেক টাকাসহ চোরকে খুঁজে পেলেন অনন্ত জলিল

news-image

জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল তার প্রতিষ্ঠানের টাকা চুরি করা ব্যক্তিকে খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন।তবে তার প্রতিষ্ঠানের ৫৩ লাখ টাকা চুরি হলেও পেয়েছেন ২৭ লাখ টাকার কিছু বেশি।

বুধবার ফেসবুকে অনন্ত জলিল জানান, ”ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম, জনাব মো. সাঈদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ (অপরাধ) উত্তর’দ্বয়ের এর সার্বিক দিকনির্দেশনায় ডিবি উত্তরের একটি চৌকস দল জনাব মো. আবুল বাসার পিপিএম (বার) অফিসার ইনচার্জ ডিবি উত্তর এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আশরাফুল আলম সঙ্গীয়, এসআই মো. নজরুল ইসলাম, এএসআই জাহিদ, এএসআই আজহারুল সহ এক শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করিয়া মামলার প্রধান আসামি শহীদ ও তার সহযোগী আসামী জুয়েল, শাহাবুদ্দিন, আরজু বেগম’দের ভোলা জেলার দৌলতখান থানার জয়নগর গ্রাম হতে গ্রেফতার করা হয়”।
তিনি লেখেন, ”আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে আসামি শহীদ এর নির্মানাধীন বাড়ীর সামনে মাটির নীচ হতে ২০ লক্ষ টাকা এবং তার স্ত্রী আরজুর নিকট হতে ৭ লক্ষ ৫০ হাজার মোট ২৭ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়”।

অনন্ত জলিল জানান, ”মামলার আসামি গ্রেফতার ও উদ্ধার কাজে সার্বিক সহায়তা করেন মামলার বাদী মো. জাহিদুল হাসান মীর, হেড অব এইচ আার এ্যাডমিন, এজেআই গ্রুপ। ডিবি উত্তর ঢাকা জেলার অফিসারদের কর্মদক্ষতা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে লুন্ঠিত টাকা উদ্ধার করতে সক্ষম হন। আবারো প্রমান করলো “পুলিশ জনতা, জনতাই পুলিশ ” ঢাকা জেলার পুলিশ সুপার জনগণের আস্থাভাজন পুলিশ কর্মকর্তা।

-অনন্ত জলিল” এপ্রিলে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠানের এক সহকর্মী ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ জানান। অন্তত জলিল ফেসবুকে লেখে- ‘আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি’।

এ ঘটনায় সাভার মডেল থানা লিখিত অভিযোগ দায়েরের পর কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা জহিরুল ইসলামকে আটক করা হলেও ঘটনার মূল হোতা গাড়ি চালক শহীদ বিশ্বাসকে আটক করতে পারেনি পুলিশ। এর আগে রবিবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় চিত্র নায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজে আই গ্রুপ থেকে এ টাকা লুটের ঘটনা ঘটে।

তখন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘টাকার চুরি ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে চুরি হওয়া টাকা উদ্ধার এবং গাড়ি চালককে আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে