,

‘প্রতিপক্ষের ভয়ে’ মিন্নির পক্ষে ছিল না কোনো আইনজীবী

news-image

বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় আলোচিত রিফাত শরীফ হ’ত্যা মা’মলায় গ্রে’প্তার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে রি’মান্ডে নেয়া হলেও তার পক্ষে ছিল না কোনো আইনজীবী। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আমি তিনজন আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম, তাদের দাঁড়ানোর কথা ছিলো। আমার মনে হয়, প্রতিপক্ষের ভয়ে তারা আমার মেয়ের পক্ষে দাড়ায়নি।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আমার মেয়েকে আজ (বুধবার) আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে আমার মেয়ের পক্ষে অ্যাড. জিয়া উদ্দিন, অ্যাড. নাসির ও অ্যাড. গোলাম মোস্তফা কাদেরের দাঁড়ানোর কথা ছিলো। কিন্তু কী কারণে দাঁড়ায়নি আমি বলতে পারব না।

তিনি বলেন, তবে ধারণা করছি, প্রতিপক্ষের ভয়ে হয়তো কোন আইনজীবীই দাঁড়ায়নি। এ ছাড়া খুব অল্পসময়ের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সে কারণে হয়ত সব কাগজপত্র রেডি করা সম্ভব হয়নি।এ বিষয়ে অ্যাড. জিয়া উদ্দিন বলেন, আমাকে মোজাম্মেল তার মেয়ের পক্ষে দাঁড়ানোর কথা বলেছিলো। কিন্তু আমি তার পক্ষে দাড়াইনি।তবে কী কারণে দাঁড়াননি এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

অন্য আইনজীবী অ্যাড. গোলাম মোস্তফা কাদের বলেন, হঠাৎ করে আমাকে মিন্নির পক্ষে দাঁড়াতে বলেছিল কিন্তু ওকালতনামায় স্বাক্ষর না থাকায় আমরা মিন্নির পক্ষে দাঁড়াতে পারিনি। কোনো আইনজীবী তার পক্ষে না দাঁড়াতে পারলেও বিচারক তাকে কথা বলার সুযোগ দিয়েছিল। মিন্নিই তার পক্ষে তার বক্তব্য পেশ করেছিলেন।

এ বিষয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড. মাহবুবুল বারী আসলাম বলেন, যদি কোনো আইনজীবী আ’সামি পক্ষে দাঁড়াতে চায় এবং সে বিষয়টি আদালতের বিচারকের কাছে আর্জি জানায়, তাহলে বিচারক তাকে আ’সামি পক্ষে কথা বলার সুযোগ দেয়।

তিনি আরো বলেন, মিন্নিকে যখন আদালতে হাজির করা হয়েছিল বিচারক তখন উপস্থিত আইনজীবীদের বলেছিলো কেউ আ’সামি পক্ষে দাঁড়াতে চায় কি না। কিন্তু তখন কোনো আইনজীবী আ’সামিপক্ষে দাঁড়ানোর কথা বলেনি। বিচারক মিন্নিকেই তার কথা উপস্থাপনের সুযোগ দেয়। সূত্রঃ দেশ রুপান্তর

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান