,

পুরান ঢাকায় ভবন ধস: একজনের লা’শ উদ্ধার

news-image

রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলিতে ধসে পড়া তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে একজনের লা’শ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জাহিদুল ব্যাপারী (৬০) ।বুধবার রাত ৮টার দিকে লা’শটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুর দেড়টার দিকে ওই ভবন ধসে পড়ার পর সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন তারা। এর আগে ধসে পড়া ভবনটির ভেতরে বাবা ও ছেলে আটকা পড়েছে বলে আশঙ্কা করেন স্থানীয়রা।

ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে সেখানে উদ্ধার কাজও অনিরাপদ হয়ে পড়েছে। ফায়ার সার্ভিস ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করছে।ফায়ার সার্ভিস বলছে, ভবনের একটি রুমের ছাদ ধসে পড়েছে। উদ্ধারের সময় আরেকটি দেয়াল ধসে পড়ে। এছাড়া ভবনটির আশপাশে কোনও জায়গায় নেই, ভবনে যাওয়ার রাস্তাও খুব সরু। ফলে উদ্ধারকাজ চালাতে খুবই বেগ পেতে হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার অভিযান চালাচ্ছি। একটি আলমারি ছিল, সেটা উদ্ধারের সময় ওপর থেকে পড়েছে। সেটা সরানোর চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর