,

ভুয়া হোমিও চিকিৎসকের অপচিকিৎসায় চোখ হারাল ছোট্ট শিশু সোনিয়া

news-image

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর তালুকদার পাড়া গ্রামের কৃষি শ্রমিক রফিক সরদারের মেয়ে সোনিয়া। জন্মের ৭ মাস বয়স থেকেই ডান চোখের কর্নিয়ায় সাদা দাগ লক্ষ্য করেন তার হতদরিদ্র পরিবার। স্বল্প খরচে চিকিৎসার জন্য শরণাপন্ন হন মাসুদ মাহবুব (৪০) নামের এক ভুয়া হোমিও চিকিৎসকের।

কিন্তু এই ভুয়া চিকিৎসকের অপচিকিৎসায় শিশু সোনিয়ার ডান চোখটি চিরতরে নষ্ট হয়ে গেছে। ছোটো একটি বলের মতো মাংসপিণ্ড বের হয়ে ঝুলছে তার চোখের বাইরে। সীমাহীন যন্ত্রণায় সময় পর করছেন শিশুটি।জানা যায়, ভুয়া চিকিৎসক মাসুদ মাহবুব (৪০) রাজবাড়ী শহরের পাবলিক হেলথ এলাকার একজন স্টুডিও দোকানি।

এ ঘটনায় ঐ শিশুর দাদা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত মাসুদ মাহবুবকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।বর্তমানে শিশু সোনিয়ার ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিত্সা করানো হচ্ছে। কিছু দিনের মধ্যেই অপারেশন করে চোখটি ফেলে দিতে হবে বলে তারা জানিয়েছেন। দ্রুত অপারেশন না করলে দুটি চোখই নষ্ট হয়ে যাবে তার।

রাজবাড়ী থানার ওসি স্বজন কুমার মজুমদার জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। অপচিকিত্সায় শিশুটির চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে শিশুটির দাদার দাখিলকৃত এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে মাসুদ মাহবুবকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর