সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার বোন ফেল করেনি, পাস করেছে : নুসরাতের ভাই

news-image

যৌ*ন নি*পীড়নের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের দেওয়া আ*গুনে দ*গ্ধ হয়ে মা*রা যাওয়া ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি এবারের উচ্চ মাধ্যমিক সমমানের (আলিম) পরীক্ষায় মাত্র দুটি পরীক্ষায় অংশ নিতে পেরেছিলেন। কোরআন মাজিদ ও হাদিস বিষয়ের পরীক্ষায় নুসরাত ‘এ’ গ্রেড পেয়েছে। বাকি পরীক্ষাগুলো দিতে না পারায় তাকে অনুত্তীর্ণ দেখানো হয়েছে।

তবে নুসরাতকে অনুত্তীর্ণ মানতে নারাজ তার স্বজনরা। নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, ‘আমার বোন ফেল করেনি। দুই বিষয়ে অংশগ্রহণ করতে পেরেছে, দুই বিষয়ে পাস করেছে। আমি মনে করি আমার বোন আলিম পাস।’কোরআন ও হাদীস পরীক্ষা ফলাফল বিবরণীতে দেখা যায়, কোরআন মাজিদ, হাদিস ও উসুলে হাদিস পরীক্ষায় নুসরাত জাহান রাফি ‘এ’ গ্রেড পেয়েছে। এ গ্রেডের প্রাপ্ত নম্বর থাকে ৭০-৮০ এর মধ্যে।

জানা যায়, ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিন আরবি প্রথম পত্র (৬ এপ্রিল) নুসরাত রাফির শরীরে আ*গুন ধরিয়ে দেয় খু*নিরা। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুসরাত মা*রা যান। ফলে কোরআন ও হাদিস বিষয়ের পরীক্ষা বাদে বাকি পরীক্ষাগুলো দেওয়া হয়নি তার।প্রসঙ্গত, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে এবার আলিম পরীক্ষায় নুসরাতসহ ১৭৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১৫২ জন পাস করে। নুসরাতসহ ২৭ অকৃতকার্য হয়। এ মাদ্রাসায় এবার পাসের হার ৮৬ দশমিক ৮৬ শতাংশ।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হোসাইন বলেন, ‘নুসরাত সবগুলো পরীক্ষা দিতে পারলে ভালো ফল করত। লেখাপড়ার প্রতি মেয়েটার কতটা আগ্রহ থাকলে এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নেয়। আমি মনে করি সে আলিম পরীক্ষা থেকেও বড় পরীক্ষায় পাশ করেছে। খোদ নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।’

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা যৌ*ন নির্যা*তন করে। এ ঘটনায় সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মা*মলা করলে পুলিশ তাকে গ্রে*প্তার করে। মা*মলা তুলে না নিতে রাজি না হওয়ায় আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে গিয়ে গত ৬ এপ্রিল সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অধ্যক্ষের সমর্থকদের দেওয়া আ*গুনে ঝ*লসে যায় নুসরাতের শরীর। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুসরাত মা*রা যান। ফলে কোরআন ও হাদিস বিষয়ের ওই একটি পরীক্ষা বাদে বাকি পরীক্ষাগুলো দেওয়া হয়নি তার।

এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনকে আ*সামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০ জুন থেকে এ মা*মলার বিচার শুরু হয়েছে। এখন পর্যন্ত আট জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক