,

বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব : যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্কঃ লাওসের বিরুদ্ধে ঘরের মাঠে গোল শূন্য ড্রয়ের মাধ্যমে বাংলাদেশ কাতার বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে খেলা নিশ্চিত করেছিল। এখন সেই বাছাইপর্বের গ্রুপও নির্ধারণ হয়ে গেল।আজ বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাতার বিশ্বকাপ এবং এএফসি কাপ বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়। এশিয়া অঞ্চলের বাছাইয়ে গ্রুপ ‘ই’ তে পড়েছে বাংলাদেশ।

এই গ্রুপে ওমান, ভারত, আফগানিস্তান ও কাতারের বিপক্ষে খেলতে হবে জামাল ভূঁইয়াদের।এই চার দেশের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে বাংলাদেশ মোট ৮ টি ম্যাচ খেলবে। এ বছরের সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে শুরু হয়ে বাছাইয়ের দ্বিতীয় পর্ব চলবে ২০১৯ সালের ৯ জুন পর্যন্ত।

যদিও কাতার আয়োজক দেশ হিসেবে সরাসরিই ২০২২ সালের বিশ্বকাপে খেলবে, তবে এই একই গ্রুপে এএফসি কাপের বাছাইপর্বও অনুষ্ঠিত হবে। সেখানে কাতার সাধারণ দল হিসেবেই অংশ নিবে।বাছাইপর্বের গ্রুপ নির্ধারণী এই ড্র অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ