,

মোবাইল ব্যবহার করতে পারবে না অবিবাহিত মেয়েরা!

news-image

একুশ শতকে যখন মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে, তখনও মধ্যযুগীয় ধ্যান-ধারণায় আটকে রয়েছে ভারতের কোনও কোনও অঞ্চল।সে রকমই একটা জায়গা হলো গুজরাতের বানাসকান্থার দান্তিওয়াড়া। কোনও অবিবাহিত মেয়ে এখানে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশ জারি করা হয়েছে। রবিবার থাকোর সম্প্রদায়ে এই নির্দেশনা জারি হয়েছে।

জানা গেছে, জালোল গ্রামে একটি সভা করে এই নির্দেশ জারি করা হয়। কোনও অবিবাহিত মেয়ে মোবাইল ব্যবহার করলে শাস্তি হিসেবে তাঁর বাবাকে দেড় লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়া বিয়ের সময় ডিজে পার্টি বা বহু টাকার বাজি পোড়ানোও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়েতে অতিরিক্ত খরচ বন্ধ করতেই এই নির্দেশনা।

থাকোর সম্প্রদায়ের বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কোনও মেয়ে পরিবারের অমতে বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই নিয়মগুলোকে গ্রামের লোক তাদের ‘সংবিধান’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর